প্রতিবেদক, রাজনীতি ডটকম

পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য এলাকার নারীদের স্বাবলম্বি হতে হলে ইনোভেটিভ উদ্যোক্তা হতে হবে।
শনিবার (১ মার্চ) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার নারী উদ্যোক্তাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।
তিনি বলেন, ভালো উদ্যোক্তা হতে গেলে প্রথমেই প্রয়োজন কোন বিদ্যমান পণ্যের ধারণা বা ক্ষেত্রের পরিবর্তন বা নতুনত্ব আনা, যাতে মানুষ আকৃষ্ট হয়-যাকে এক কথায় আমরা ইনোভেশন বলি।
উপদেষ্টা বলেন, উৎপাদিত আইটেমকে অধিকতর উন্নততর ও টেকসই করার লক্ষ্যে নারী উদ্যোক্তারা এগিয়ে আসবেন বলে আমার বিশ্বাস।
তিনি বলেন, প্রয়োজনে নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পার্বত্য জেলাগুলোর উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সহযোগিতা করা হবে। ভালো কিছুর উদ্যোগ নিলে এর ফলাফল ভালই হয়।
তিনি বলেন, তিন জেলায় জায়গা পাওয়া সাপেক্ষে তিনটি বহুতলবিশিষ্ট ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এসব জায়গায় উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থাকবে। উদ্যোক্তারা সেখানে কম্পিউটার অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক ভিলেজ, ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম, উদ্যোক্তা মেলা, এথনিক কমিউনিটি ভিলেজ প্লাটফর্ম নামে তাদের উৎপাদিত পণ্য বিপণন করতে পারবেন।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আমি চাই, পার্বত্য জেলাগুলোতে কোয়ালিটি এডুকেশন, লাইভলিহুড ও পরিবেশ সুরক্ষায় হারমোনিয়াসলী ডেভেলপমেন্ট হবে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
নারী উদ্যোক্তাদের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টার সহধর্মিণী নন্দিতা চাকমা, চাকমা, ত্রিসিলা, সানজিদা, মনোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রেজাউল করিম।

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি
১৭ ঘণ্টা আগে
গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।
১৯ ঘণ্টা আগে
ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের
১৯ ঘণ্টা আগে
প্রযুক্তি প্রতিষ্ঠান DSales-এর অধীনে গড়ে ওঠা AdZoic ও Umbrellax যৌথভাবে ডিজিটাল প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে যুক্ত করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এশিয়াজুড়ে ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে এই সমন্বিত প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ তৈরি করা হয়েছ
১ দিন আগে