প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক হাজার ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়ই ৪৩৪ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ২৬৭ জন, বরিশালে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৩ জন, খুলনায় ১৩৪ জন, ময়মনসিংহে ৪৮ জন ও রাজশাহীতে ৫৩ জন রোগী হাসপাতাল
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের। এবার স্থগিত হওয়া সিরিজের তিনটি ওয়ানডে খেলবে তারা। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে এই সিরিজ খেলবে বাংলাদেশ।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে, ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাতা সদস্য ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের নিজ বাসায় মারা যান তিনি।
এস আলম গ্রুপ, কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পদের তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থাবর সব সম্পদের তালিকা দাখিল করতে আইন সচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা হত্যা মামলায় বাদীপক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরকে নিযুক্ত করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন রুনির ভাই ও মামলার বাদী নওশের আলী রোমান।
রিয়ার এডমিরাল এরশাদ আলীকে সরিয়ে কোস্টগার্ডের প্রধান করা হয়েছে রিয়ার এডমিরাল জিয়াউল হককে। রোববার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে কুড়িগ্রামের ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় চর ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে পড়েছে।
প্রতি কেজি ইলিশ মাছের দাম সর্বোচ্চ ৭০০ টাকা নির্ধারণ চেয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেয়া হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দণ্ডিত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
কুষ্টিয়ার খোকসায় কুঠিপাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় চার স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।