রমজান শান্তি-সুখের বার্তা বয়ে আনুক: তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে শান্তি-সুখের বার্তা বয়ে আনুক, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আমি এ প্রার্থনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১ মার্চ) মাহে রমজানের চাঁদ উঠায় ও রোববার থেকে রোজা শুরু হওয়ায় এই দেশ বাসীর উদ্দেশ্যে এই বাণী দেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

তিনি বলেন, অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।

তারেক রহমান বলেন, রোববার থেকে পবিত্র মাহে রমজান শুরু। এ পবিত্র মাস আত্মসংযম সাধনার মাস। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীনের সান্নিধ্য ও সন্তুষ্টি লাভে নিজেদেরকে এক অনন্য প্রশিক্ষণে আত্মনিবেদিত রাখেন।

বাণীতে তিনি আরও বলেন, দেশ ও সারা দুনিয়ার মুসলমান রমজান মাসে আল্লাহ’র নৈকট্য লাভের জন্য সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেদের আত্মার বিশুদ্ধতা অর্জনে আত্মনিবিষ্ট হয়। রহমত, বরকত ও মাগফিরাতের মাস হিসেবে এই মাসটি সম্মানিত। সারাদিন সকল ধরণের পানাহার থেকে মুক্ত হয়ে মোমিন মুসলমানরা আল্লাহর ভালবাসা অর্জন করেন। রমজানের মূল প্রতিপাদ্য আল কোরআন। এ মাসে প্রতিটি নেক আমলে ফজিলত বহুগুণ বৃদ্ধি করা হয়। মহান আল্লাহ বলেন, 'রমজান মাসই হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ'। হাদিস অনুযায়ী এ মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়।

মাহে রমজান উপলক্ষে ভিন্ন আরেক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পবিত্র রমজান উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

মির্জা ফখরুল বলেন, রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা। পবিত্র এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এগারো মাস অপেক্ষা এ মাস অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। আল্লাহ বলেন, ‘রমজান মাস, এতে মানুষের এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরুপে কোরআন অবতীর্ণ হয়েছে।’ তাই এ মাসের বিশেষত্ব অনেক বেশী। পবিত্র রমজান মাস ইবাদতের বিশেষ মওসুম, কেননা এই মাসে মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। এ মাসের উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানে রোজা ও ইবাদতে আল্লাহর আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয়।

মাহে রমজানে সকলের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে বিএনপি মহাসচিব বলেন, সংযমের মধ্য দিয়ে হিংসা-প্রতিহিংসা, অপরের অমঙ্গল কামনা, অশ্লীলতা আর পঙ্কিলতার আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজ জীবনে শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক-এই হোক পবিত্র রমজান মাসে আমাদের প্রার্থনা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুর্নীতির ‘প্রাথমিক সত্যতা’ বক্তব্য প্রত্যাহারে দুদক কর্মকর্তাকে আইনি নোটিশ আসিফের

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি

১৭ ঘণ্টা আগে

ফায়ারিং অনুশীলনে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

১৯ ঘণ্টা আগে

কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের

১৯ ঘণ্টা আগে

দেশে এআই-চালিত বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ‘অ্যাডজোইকে’র যাত্রা শুরু

প্রযুক্তি প্রতিষ্ঠান DSales-এর অধীনে গড়ে ওঠা AdZoic ও Umbrellax যৌথভাবে ডিজিটাল প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে যুক্ত করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এশিয়াজুড়ে ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে এই সমন্বিত প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ তৈরি করা হয়েছ

১ দিন আগে
Advertisement