রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় থাকবে, আশা প্রেস সচিবের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রমজান মাসজুড়ে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেন, তথ্য-উপাত্ত থেকে দেখা যাচ্ছে গত বছরের রমজানের তুলনায় এ বছর রমজানের শুরুতে অধিকাংশ নিত্যপণ্যের মূল্য কম। রমজানে পণ্যমূল্য সহনীয় রাখতে সরকার অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে এবং আশা করি পুরো রমজান মাসজুড়ে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে।

শনিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গত অক্টোবর মাসে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন রমজানে খাদ্যপণ্যসহ অন্যান্য নিত্যপণ্যের মূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে। সে লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট সংস্থাসমূহ নিবিড়ভাবে কাজ করেছে।

তিনি বলেন, রোজার সময় ভোজ্যতেল, ছোলা, খেজুরসহ কিছু কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। কীভাবে এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা যায় সরকার সেটিকে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে এসব পণ্যের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর পরই বন্যা মোকাবেলা করতে হয়েছে। এবার ৬টা বন্যা হয়েছে। এরপরও নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য গতবছরের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুর্নীতির ‘প্রাথমিক সত্যতা’ বক্তব্য প্রত্যাহারে দুদক কর্মকর্তাকে আইনি নোটিশ আসিফের

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি

১৭ ঘণ্টা আগে

ফায়ারিং অনুশীলনে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

১৯ ঘণ্টা আগে

কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের

১৯ ঘণ্টা আগে

দেশে এআই-চালিত বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ‘অ্যাডজোইকে’র যাত্রা শুরু

প্রযুক্তি প্রতিষ্ঠান DSales-এর অধীনে গড়ে ওঠা AdZoic ও Umbrellax যৌথভাবে ডিজিটাল প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে যুক্ত করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এশিয়াজুড়ে ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে এই সমন্বিত প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ তৈরি করা হয়েছ

১ দিন আগে
Advertisement