প্রতিবেদক, রাজনীতি ডটকম

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পিরোজপুর থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের জন্য সরকারিভাবে হুকুম-দখল করে বাস রিকুইজিশনের ঘটনাকে ‘কর্তৃত্ববাদী আচরণের অনুকরণ’ বলে আখ্যা দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে সংস্থাটি বলছে, এনসিপির জন্মলগ্নেই এ ধরনের ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। ‘সেকেন্ড রিপাবলিক’ ও ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তে’র ব্যানারে এ ধরনের কর্তৃত্ববাদী পুরনো চর্চা পরিহার করার জন্য এনসিপি এর সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদেরকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১ মার্চ) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, শিক্ষার্থী-জনতার অভূতপূর্ব আত্মত্যাগের বিনিময়ে সূচিত ‘নতুন বাংলাদেশে’র অভীষ্ট অর্জনের আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী শিক্ষার্থীদের হাত ধরে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব কর্তৃত্ববাদ পতন-পরবর্তী বাংলাদেশে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে গঠিত নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশাও অপরিসীম।
তিনি বলেন, এ প্রত্যাশা পূরণের পূর্বশর্ত হিসেবে দলটিকে একেবারে শুরুতেই বাস অধিযাচনের (রিকুইজিশন) এই নজির ও তার নেতিবাচক প্রভাবকে ‘রেড অ্যালার্ট’ হিসেবে গ্রহণ করার পাশাপাশি ভবিষ্যতে এ জাতীয় গতানুগতিক আত্মঘাতী কর্মকাণ্ড ও আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানাই।
ড. জামান বলেন, শিক্ষার্থীদের গড়া এই নতুন রাজনৈতিক দল জিরো-সাম রাজনীতি নির্ভর ক্ষমতার অপব্যবহারের হাতে জাতীয় জিম্মিদশা থেকে এ দেশের উত্তরণের সম্ভাবনা ও ইতিবাচক গণতান্ত্রিক চর্চা বিকাশে সহায়ক হতে পারে। স্বাভাবিকভাবেই নতুন নেতৃত্বের চর্চা ও আচরণে পতিত কর্তৃত্ববাদী বা কোনো ধরনের ক্ষমতার অপব্যবহারের পুনরাবৃত্তি তাদের প্রতি জনমনে বিরূপ ধারণার জন্ম দেবে এবং নতুন বাংলাদেশের জবাবদিহিমূলক গণতান্ত্রিক বোধ ও চেতনা বিকাশকে বাধাগ্রস্ত করবে।
টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, রাজনৈতিক, জনপ্রতিনিধিত্ব ও সরকার পরিচালনায় একচ্ছত্র আধিপত্যের মাধ্যমে কর্তৃত্ববাদী আচরণের সংস্কৃতির পরিবর্তনে নতুন রাজনৈতিক দল মূল অনুঘটকের ভূমিকা রাখবে— দেশবাসী এমন আশা করবে। তবে সবকিছুই নির্ভর করবে নতুন দল এ দেশের রাজনীতিতে দীর্ঘদিন লালিত ক্ষমতার অপব্যবহারের চর্চা থেকে কতটুকু দূরে থাকতে পারবে, তার ওপর।
তিনি আরও বলেন, অর্ন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব সব পর্যায়ে যেকোনো রাজনৈতিক মহলকে কোনো ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া থেকে বিরত থাকা।
এর আগে শুক্রবার জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান সামনে রেখে বৃহস্পতিবার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্থানীয় জাতীয় নাগরিক কমিটির এক প্রতিনিধির নামে পাঁচটি বাস রিকুইজিশন দেওয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের ওই চিঠির একটি কপি শুক্রবার রাতে হাতে পেয়ে খবর প্রকাশ করে রাজনীতি ডটকম।
পরে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে যোগাযোগ করে জানা যায়, এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে সহায়তার জন্য যোগাযোগ করা হয়। জানানো হয়, জুলাই অভ্যুত্থানে শহিদদের পরিবারের সদস্য ও আহতরাও পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন।
পরে তাদের বারবার অনুরোধের মুখে জেলা প্রশাসকের অনুপস্থিতিতে সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রিয়াজ মাহমুদ বাসগুলো রিকুইজিশনের স্লিপে সই করে দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলছেন, এভাবে রিকুইজিশন স্লিপ না ইস্যু করলেও হতো। তবে ওইসব বাসে করে স্থানীয় ছাত্রদল থেকে শুরু করে সব সংগঠনের নেতাকর্মীরাই ঢাকা গেছেন এবং এ বিষয়টিকে স্থানীয় সব রাজনৈতিক দল ইতিবাচকভাবে নিয়েছে বলেও দাবি জেলা প্রশাসকের।

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি
১৭ ঘণ্টা আগে
গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।
১৯ ঘণ্টা আগে
ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের
১৯ ঘণ্টা আগে
প্রযুক্তি প্রতিষ্ঠান DSales-এর অধীনে গড়ে ওঠা AdZoic ও Umbrellax যৌথভাবে ডিজিটাল প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে যুক্ত করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এশিয়াজুড়ে ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে এই সমন্বিত প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ তৈরি করা হয়েছ
১ দিন আগে