এখন থেকে বাংলাদেশিদের ভিসা আবেদনের পরিপ্রেক্ষিতে ভিসা ইস্যু করবে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়া হাইকমিশন। এতদিন বাংলদেশিরা অস্ট্রেলিয়ার ভিসা চাইলে তার জন্য ভারতের রাজধানী নয়া দিল্লি যেতে হতো।
গুরুতর অসদাচরণের প্রমাণ মেলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টার ফ্লাইটে বাংলাদেশ দল কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। কলকাতায় ট্রানজিটে অল্প সময় অপেক্ষা করে আরেক ফ্লাইটে শিলং পৌঁছাবে বাংলাদেশ। টিম হোটেলে উঠতে বিকেল পাঁচটা বাজতে পারে হামজাদের।
ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের দাবি, ঈদুল ফিতরের আগে শ্রমিকদের ছুটি বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিতে হবে।
দেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করেছেন। এর আগে দু’বার পরীক্ষা দিলেও অ্যাকশন ক্রুটিমুক্ত প্রমাণ হয়নি তার। তবে অ্যাকশন শুধরে নেওয়ায় তার আন্তর্জাতিক ও কোনো ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে বোলিং করতে বাধা থাকল না।
দুদকের পক্ষ থেকেও ওই চিঠির একটি জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়েছে, টিউলিপ আওয়ামী লীগের ‘দুর্নীতি থেকে লাভবান হয়েছেন’। শেখ হাসিনার শাসনামল সম্পর্কে তার (টিউলিপ সিদ্দিকের) অজ্ঞতার দাবি ‘বিশ্বাস করা কঠিন’।
ভারতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার পর তারা বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল স্থলবন্দরে তাদের হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
ক্রমবর্ধমান বিমান ভাড়া রোধকল্পে ও বাজার শৃঙ্খলা আনতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত ১১ ফেব্রুয়ারি টিকিট বুকিংয়ে কঠোর নিয়মকানুন জারি করে। জেদ্দা, মদিনা, দাম্মাম ও রিয়াদের মতো গন্তব্যস্থলে যাতায়াতে স্বচ্ছতা উন্নত করা ও কৃত্রিমভাবে স্ফীত মূল্য হ্রাস করার লক্ষ্যে এই নির্দেশিকা জারি করা হয়।
পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (১৮ মার্চ) রাতে মেয়েটিকে উদ্ধার করে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় মদন উপজেলার বাঁশরী জয়নগর গ্রামের উছেন আলীর ছেলে মো. আনোয়ারকে (২০)।
বিভিন্ন সংবাদমাধ্যম ও নিউজ পোর্টাল বিভ্রান্তিকরভাবে শিরোনাম প্রকাশ করে বেক্সিমকো ফার্মাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, খবরে বলা হয়েছে যে কোম্পানিটি কোভিড ভ্যাকসিন কেনার সঙ্গে সংশ্লিষ্টতায় ২২ হাজার কোটি টাকার দুর্নীতির তদন্তের আওতায় রয়েছে।
ধর্ষণের শিকার মেয়েটি দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবা জুলাই-আগস্ট গণআন্দোলনের সময় রাজধানী ঢাকায় নিহত হয়েছিলেন।
এতে উল্লেখ করা হয়েছে, আগামী ২০ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে- সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকা