সাজা খেটে দেশে প্রত্যাবর্তন ২১ বাংলাদেশির

বেনাপোল (যশোর) প্রতিনিধি
ভারতে সাজা ভোগের পর দেশে ফিরেছেন ২১ বাংলাদেশি। ছবি: ভিডিও থেকে

ভালো চাকরি ও উপার্জনের প্রলোভনে পড়ে বিভিন্ন সময়ে ভারতে পাচারের শিকার শিশুসহ ২১ বাংলাদেশি নারী-পুরুষ দেশে ফিরেছেন। ভারতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার পর তারা বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল স্থলবন্দরে তাদের হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। বিভিন্ন সীমান্তপথে ভারতে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিলেন তারা।

যারা দেশে ফিরেছেন তারা হলেন— সাহিদা খাতুন (৯), সুবর্ণা রায় (৮), মিরাজ হোসাইন রিমন (১৭), মো. আবু জুবাইদা সান (১৮), স্নিগ্ধা বিশ্বাস (১৫), ইয়াসির আরাফ (৭), ইন্দ্রজিৎ মন্ডল (১৪), প্রান্ত মন্ডল (১৬), আপন বিশ্বাস (১৮), মিহির জোয়দার (১৮), খাইরুল ইসলাম (১৯), সৈকত আলম (১৯), আবিদ আহমেদ (১), শিলা আক্তার (২০), টপা খানম (১৬), আজমিরা আক্তার খাতুন (৯), টুম্পা মন্ডল (১১), সুমাইয়া আক্তার (১৫), দিঘি বিশ্বাস (১০), সোনিয়া আক্তার (১৭) ও সুমাইয়া আক্তার (১৭)।

তারা যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, ঢাকা, কেরাণীগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার ও নড়াইল জেলার বাসিন্দা। আইনি সহায়তা দিতে রাইটস যশোর তাদের ১০ জনকে ও জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে গ্রহণ করেছে।

জাস্টিজ অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত বলেন, ভালো বেতনের কাজের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন সীমান্তপথে দালালের মাধ্যমে তারা ভারতে গিয়েছিলেন। অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়।

বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পেয়েছেন। ফেরত আসা বাংলাদেশিরা পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চাইলে সে সহায়তাও তাদের দেওয়া হবে বলে জানান আব্দুল মুহিত।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ বলেন, ভারত ফেরত ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

৬ ঘণ্টা আগে

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্‌স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্‌স্বাধীনতা যেন বাক্‌শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

১৬ ঘণ্টা আগে

ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: বিরোধীদলীয় নেতা

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা

১৭ ঘণ্টা আগে

ত্রয়োদশের ৩য় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

১৭ ঘণ্টা আগে
Advertisement