এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
বর্তমানে বাংলাদেশের সংবিধানের নাম হিসেবে উল্লেখ আছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান’। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে সংবিধানের প্রস্তাব হিসেবে বলা হয়েছে, ‘জনগণের সম্মতি নিয়ে আমরা এই সংবিধান জনগণতন্ত্রী বাংলাদেশের সংবিধান হিসেবে গ্রহণ করছি। ’
তবে প্রথম দিনে ৩১ জন খেলোয়াড়ের মধ্যে ১৩ জন উপস্থিত হয়েছেন। দিন তিনেকের মধ্যে অন্যরাও আসবেন বলে আশা দেখছে বাফুফে। আপাতত অনুশীলনের মধ্যে থাকবেন সবাই। ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে কোনও ম্যাচ খেলা হবে না। দল নাকি পাওয়া যাচ্ছে না। যদিও নেপালে চার জাতি টুর্নামেন্ট হচ্ছে।
সংবিধান : একনায়কতন্ত্র ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত না হয়, সেজন্য ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করেছে সংবিধান সংস্কারে গঠিত কমিশন। এক্ষেত্রে জাতীয় সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করার সুপারিশ এসেছে। সংসদের নিম্নকক্ষে আসন থাকবে ৪০০। এর মধ্যে ১০০ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তারা
এছাড়াও কোনো আসনে ‘না’ ভোট বেশি পড়লে সেই আসনে নতুন করে নির্বাচন আয়োজন। দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকা, দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্য করা, একই ব্যক্তি একই সঙ্গে যাতে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা না হতে পারে সেই বিধান চালু করারও সুপারিশ করেছ
নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে ইসি বলেন, ‘আপনারা সততা ও নিষ্ঠার সাথে জনগণের ভোটার হওয়ার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করুন। কোনো প্রকার পক্ষপাতিত্ব না করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা আবশ্যক। সেই সাথে ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে উৎসাহ দিতে হবে।
এর আগে দুদক চট্টগ্রামের উপ-পরিচালক (ডিডি) নাজমুচ্ছায়াতের করা আবেদনে উল্লেখ করা হয়, আইআইইউসির সাবেক চেয়ারম্যান আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ অন্যানাদের বিরুদ্ধে সম্মানীর নামে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য আমাকে নিয়োগ করা হয়।
উল্লেখ্য, গত কোরবানি ঈদে ১৫ লাখ টাকায় ‘উচ্চবংশীয়’ ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল (ছড়িয়ে পড়া) হন মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর থেকে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। এই ছাগলকাণ্ডের জেরেই আলোচনায় আসেন ইফাতের বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। তখন মতিউর র
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বরের ভাষণে বলেছেন যে, আমরা ন্যূনতম কিছু সংস্কার সম্পূর্ণ করে যদি নির্বাচন করতে চাই তাহলে এই বছর হবে। যদি আমরা আরও কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই, তাহলে আরও কয়েক মাস লাগতে পারে, সেটা হচ্ছে সামনের বছর জুনের মধ্যে। রাজনৈতিক দলগুলোর সাথে যখন আমরা আলাপ-আ
নিম্নকক্ষ গঠিত হবে সংখ্যাগরিষ্ঠ ভোটে সরাসরি নির্বাচিত সদস্যদের সমন্বয়ে। ৪০০ আসন নিয়ে নিম্নকক্ষ গঠিত হবে। যার মধ্যে ৩০০ সদস্য একক আঞ্চলিক নির্বাচনি এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। আর ১০০ জন নারী সদস্য সারা দেশের সব জেলা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি ভোটে নির
তিনি বলেন, ‘সুপারিশমালার ভিত্তিতে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা করা হবে। আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্যে কমিশন গঠন করা হয়েছে।’
মোবাইল অপারেটর কোম্পানির ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে উল্লেখ করা হয়, ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা বা অবশিষ্ট ডাটা শুধু ওই প্যাকেজেই নয়, বরং নতুন যেকোনো প্যাকেজ কিনলেও তা সংযুক্ত হবে।
কারাগারে বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এছাড়া উত্তরাঞ্চলে বাড়বে শীতের তীব্রতা। বুধবার (১৫ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা রাজধানীর পৃথক থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
২০২৩ সালের বিশ্বকাপের পর সব দলেরই চিন্তায় ছিল টি-টোয়েন্টি ফরম্যাট। ২০২৪ সালের সংক্ষিপ্ত এই ফরম্যাটে হয়েছে বিশ্বকাপ। তাই সেদিকেই ছিল সব মনোযোগ। এরপরেই ক্রিকেট দুনিয়া ব্যস্ত হয়ে যায় লাল বলের ক্রিকেটে। ২০২৫ সালের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে নিজেদের সূচি সাজাতে শুরু করে দলগুলো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীমকে হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ তিন আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেওয়া অপর আসামি