অস্ট্রেলিয়ার ভিসা ইস্যু ঢাকা থেকেই

প্রতিবেদক, রাজনীতি ডটকম

এখন থেকে বাংলাদেশিদের ভিসা আবেদনের পরিপ্রেক্ষিতে ভিসা ইস্যু করবে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়া হাইকমিশন। এতদিন বাংলদেশিরা অস্ট্রেলিয়ার ভিসা চাইলে তার জন্য ভারতের রাজধানী নয়া দিল্লি যেতে হতো।

বৃহস্পতিবার (২০ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল, (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে ফোন করে এ তথ্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন, ঢাকা থেকেই তার দেশের ভিসা ইস্যুর সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে গত বছরের অক্টোবরে টনি বার্ক বাংলাদেশ সফরে এসেছিলেন। ওই সময় দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা তাকে অস্ট্রেলিয়ার ভিসা জটিলতা নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন। বলেন, ঢাকায় অস্ট্রেলিয়া হাইকমিশন থেকে ভিসা ইস্যু বাংলাদেশিদের জন্য সুবিধাজনক হবে।

টনি বার্কের বাংলাদেশ সফরের পাঁচ মাসের মাথায় ঢাকা থেকে অস্ট্রেলিয়ার ভিসা ইস্যুর সিদ্ধান্ত এলো।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

৬ ঘণ্টা আগে

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্‌স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্‌স্বাধীনতা যেন বাক্‌শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

১৬ ঘণ্টা আগে

ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: বিরোধীদলীয় নেতা

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা

১৭ ঘণ্টা আগে

ত্রয়োদশের ৩য় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

১৭ ঘণ্টা আগে
Advertisement