নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় অপহরণের শিকার হওয়ার পরদিন মাদরাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) রাতে মেয়েটি অপহরণের শিকার হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (১৮ মার্চ) রাতে মেয়েটিকে উদ্ধার করে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় মদন উপজেলার বাঁশরী জয়নগর গ্রামের উছেন আলীর ছেলে মো. আনোয়ারকে (২০)।
বুধবার (১৯ মার্চ) ওই ছাত্রীর পরিবারের বরাতে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, মেয়েটির মাদরাসায় যাওয়ার পথে আনোয়ার প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। সোমবার রাত ৯টার দিকে মেয়েটি ঘর থেকে বের হলে আনোয়ার তাকে তুলে নিয়ে যায়। রাতেই মেয়েটির চাচা এ ঘটনা পুলিশকে জানান। পরে পুলিশ খোঁজখবর নিয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গোগবাজার এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও আনোয়ারকে আটক করে।
ওসি আরও বলেন, মেয়েটিকে থানা হেফাজতে রাখা হয়েছিল। পরে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর আনোয়ারকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
৬ ঘণ্টা আগে
সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্স্বাধীনতা যেন বাক্শালীনতার সীমা লঙ্ঘন না করে।’
১৬ ঘণ্টা আগে
তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা
১৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।
১৭ ঘণ্টা আগে