Ad

খবরাখবর

‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল

১২ মার্চ ২০২৫

দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করেছে সরকার। প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ থাকায় পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল

শাপলা চত্বরে গণহত্যায় হাসিনা-ইমরানসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

১২ মার্চ ২০২৫

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত গণজাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ৯ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।

শাপলা চত্বরে গণহত্যায় হাসিনা-ইমরানসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিন জনের যাবজ্জীবন

১২ মার্চ ২০২৫

রাজধানীর কামরাঙ্গীরচরে এক কিশোরীকে (১৩) সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিন জনের যাবজ্জীবন

এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী না হলে ডাক্তার পদবি নয়: হাইকোর্ট

১২ মার্চ ২০২৫

ন্যূনতম এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী না হলে কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের এ সংক্রান্ত আইন কঠোরভাবে অনুসরণ করতে বলেছেন আদালত

এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী না হলে ডাক্তার পদবি নয়: হাইকোর্ট

আলু চাষ করে এবার ‌‌‘ধরা খেয়ে গেছি’

১২ মার্চ ২০২৫

আলু উৎপাদনকারী জেলাগুলোর একটি হচ্ছে মুন্সিগঞ্জ। অন্য বছরের মতো এবারও সেখানকার বহু কৃষক আলু চাষ করেছেন, যাদের একজন শফিকুল রহমান। "গত বছরের তুলনায় এবার ফলনও ভালো হয়েছে। কিন্তু দাম না ওঠায় আমরা একেবারে ধরা খেয়ে গেছি," বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

আলু চাষ করে এবার ‌‌‘ধরা খেয়ে গেছি’

মাগুরার সেই শিশুটির অবস্থার আরও অবনতি

১২ মার্চ ২০২৫

মাগুরার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) লাইফ সাপোর্টে আছে। আজ বুধবার সকালে তার দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (আকর্ষিকভাবে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া) হয়েছে। এ তথ্য জানিয়েছেন শিশুটির চিকিৎসায় যুক্ত

মাগুরার সেই শিশুটির অবস্থার আরও অবনতি

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

১২ মার্চ ২০২৫

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের (৩৬) মরদেহ অবশেষে ফেরত দিয়েছে ভারত। মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টায় পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহ হস্তান্তর করা হয়।

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

অস্ত্র মামলায় সন্ত্রাসী লিটনের ১৭ বছরের কারাদণ্ড

১২ মার্চ ২০২৫

অস্ত্র আইনের মামলায় যশোরের বেনাপোলে লিটন নামে এক সন্ত্রাসীকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শাহরিয়ার ইবনে আজাদ।

অস্ত্র মামলায় সন্ত্রাসী লিটনের ১৭ বছরের কারাদণ্ড

শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধ

১২ মার্চ ২০২৫

গাজীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিকরা। বুধবার সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করেন। এর কিছু সময় পরই মহাসড়ক অবরোধ শুরু করেন তারা।

শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধ

ঢাকায় ধর্ষণবিরোধী আন্দোলনে হামলা, জড়িতদের বিচার দাবি

১২ মার্চ ২০২৫

ঢাকায় ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ মঞ্চের  ধর্ষণবিরোধী গণপদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। গতকাল মঙ্গলবার সংগঠনের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী এক বিবৃতিতে হামলার প্রতি

ঢাকায় ধর্ষণবিরোধী আন্দোলনে হামলা, জড়িতদের বিচার দাবি

অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন

১২ মার্চ ২০২৫

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে তিনি মারা যান।

অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে সংবাদের প্রতিবাদ

১২ মার্চ ২০২৫

ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে প্রকাশ করা সংবাদ মিথ্যা ও পরিকল্পিত বলে দাবি করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে সংবাদের প্রতিবাদ

মাদক আটক করতে গিয়ে দুর্ঘটনার কবলে, প্রাণ গেল বিজিবি সদস্যের

১২ মার্চ ২০২৫

বিজিবি জানিয়েছে, পুটখালী বিওপির মসজিদ বাড়ি বিজিবি পোস্টে কর্মরত হাবিলদার দেলোয়ার হোসেন ও সিপাহী মোজাম্মেল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মাদক আটকের জন্য মোটরসাইকেলে করে বারোপোতা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে আহমদ ব্রিজ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তার পাশে পড়ে যা

মাদক আটক করতে গিয়ে দুর্ঘটনার কবলে, প্রাণ গেল বিজিবি সদস্যের

ট্রাক নিয়ে ৩০ লাখ টাকার কেবল লুট করল চোরের দল

১২ মার্চ ২০২৫

মামলার এজাহার থেকে জানা যায়, রোববার সকাল সাড়ে ৮টায় মনির দোকান খুলতে গিয়ে দোকানের সামনের তালা ও ডান পাশের শাটারের তালা ভাঙা দেখতে পান। ফোনে এ ঘটনা জানালে দিলদারও ঘটনাস্থলে যান।

ট্রাক নিয়ে ৩০ লাখ টাকার কেবল লুট করল চোরের দল

বাংলাদেশিদের সম্পর্ক মূল্যায়নে ভারত পিছিয়ে, চীন এগিয়ে

১১ মার্চ ২০২৫

‘বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি’ শীর্ষক ওই জরিপের ফলাফল বলছে, ৭৫ শতাংশের বেশি মানুষ ঢাকা-বেইজিং সম্পর্ককে ইতিবাচকভাবে দেখছেন। অন্যদিকে ঢাকা-দিল্লি সম্পর্ককে ইতিবাচকভাবে দেখছেন মাত্র ১১ শতাংশের কিছু বেশি মানুষ। এর বিপরীতে জরিপে অংশ নেওয়া ৫৮ শতাংশেরও বেশি মানুষ এই সম্পর্কে নেতিবাচক হিসেবে দেখছেন।

বাংলাদেশিদের সম্পর্ক মূল্যায়নে ভারত পিছিয়ে, চীন এগিয়ে

হাসিনা পরিবার: ১২৪ ব্যাংক হিসাবের কার কত টাকা অবরুদ্ধ হলো

১১ মার্চ ২০২৫

এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের হিসাবে। এ ছাড়া আওয়ামী লীগ, সূচনা ফাউন্ডেশন, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবেও বড় অংকের অর্থ রয়েছে।

হাসিনা পরিবার: ১২৪ ব্যাংক হিসাবের কার কত টাকা অবরুদ্ধ হলো

মা-বাবা-ছেলে মিলে প্রতিবেশীর সন্তানকে অপহরণ করে হত্যার অভিযোগ

১১ মার্চ ২০২৫

শিশুটির মরদেহের গলায় বড় দাগের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, শিশুটির গলায় রশি বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। মরদেহ গুম করতেই সেপটিক ট্যাংকের পাশে একটি গর্ত করে মরদেহটি লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মা-বাবা-ছেলে মিলে প্রতিবেশীর সন্তানকে অপহরণ করে হত্যার অভিযোগ