বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের সঙ্গে সংঘাতের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে সেই অনিশ্চয়তা কেটে গিয়েছে যুদ্ধবিরতির পর। তবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ সংখ্যা কমিয়ে আনা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও এখন তিন ম্যাচের সিরিজে অংশ নেবে বাংলাদেশ দল।

এবার প্রকাশিত হয়েছে সিরিজটির সূচিও। সূচি অনুযায়ী আগামী ২৮ মে বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ যথাক্রমে ৩০ মে ও ১ জুন একইসময়ে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ১-১ ব্যবধানে সমতায় রয়েছে সিরিজটি। শেষ ম্যাচে আজ রাত ৯টায় মাঠে নামবে তারা। এরপর বৃহস্পতিবার বিশ্রাম নিয়ে শুক্র ও শনিবার দুবাইয়ে অনুশীলন করবে লিটন কুমার দাসের দল। এরপর রবিবার তারা রওনা হবে লাহোরের পথে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

৬ ঘণ্টা আগে

মৌখিক নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ

ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

৮ ঘণ্টা আগে

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

১৮ ঘণ্টা আগে

একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১— বছরের সর্বোচ্চ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।

১৯ ঘণ্টা আগে
Advertisement