ইসি পুনর্গঠনের দাবি রাজনৈতিক, মতামত নেই: ইসি সানাউল্লাহ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার পঞ্চম কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দাবিকে রাজনৈতিক আখ্যা দিয়েছেন ‎নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। বলেছেন, এ বিষয়ে তাদের কোনো মতামত বা মন্তব্য নেই। পাশাপাশি বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

‎বুধবার (২১ মে) সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসির পঞ্চম কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ এসব কথা বলেন।

এ দিন সকালে প্রায় দুই ঘণ্টা ধরে নির্বাচন ভবনের সিইসির সভাকক্ষে বৈঠক হয়। সিইসির নেতৃত্বে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

এদিকে ইসি যখন কমিশন সভায় তখন নির্বাচন ভবনের বাইরে বিক্ষোভ করছিল এনসিপি। ইসির বিরুদ্ধে বিএনপিকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে দলটির। ফ্যাসিস্ট সরকারের আইনের অধীনে নিয়োগ পাওয়া ইসির পুনর্গঠনও দাবি করেছে এনসিপি। তাদের দাবি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত।

কমিশন সভা শেষে ইসি সানাউল্লাহ ব্রিফ করতে এলে এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, একটি রাজনৈতিক দল তাদের দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করছে। এ নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না।

‎এ বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়ে রেখেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিএনপির দাবি, আরও আগেই হোক নির্বাচন। তবে এনসিপিসহ কয়েকটি দলের দাবি, আগে স্থানীয় সরকার নির্বাচন হোক।

জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে কোনটি আগে আগে হবে— এ বিষয়ে জানতে চাইলে ইসি সানাউল্লাহ বলেন, জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনের মধ্যে কোনটি আগে বা কোনটি পরে হবে, তা সরকারের ওপর নির্ভর করছে। সরকার যেভাবে নির্বাচন আয়োজন করতে বলবে, আমরা সেভাবে নির্বাচন আয়োজন করব।

তিনি আরও বলেন, এই ‘সিকুয়েন্সিং অব ইলেকশন’ বা কোনটা আগে হবে, কোনটা পরে হবে— এসব ইসির হাতে নেই। পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে হবে, কোন নির্বাচন পরে হবে। ইসির দায়িত্ব নির্বাচন অনুষ্ঠান করা, নির্বাচনের ক্রম নির্ধারণ করা নয়।

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসনকে ‎ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে রায় দিয়েছিলেন নির্বাচনি ট্রাইব্যুনাল। ওই রায়ের পর গেজেট প্রকাশ করে ইসি। এরপর আর আপিল না করায় তা নিয়ে সমালোচনা চলছে। এনসিপিও এ নিয়ে আপত্তি তুলেছে।

‎এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনি সব ধরনের আইন ও বিধি পর্যালোচনা করেই সবকিছু করা হয়েছে। তাতে ইসির পক্ষভুক্ত হওয়ার সুযেগ নেই। এ ছাড়া অতীতেও ইসির এ ধরনের কোনো ঘটনায় আদালতে পক্ষভুক্ত হওয়ার নজির নেই।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

৬ ঘণ্টা আগে

মৌখিক নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ

ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

৮ ঘণ্টা আগে

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

১৮ ঘণ্টা আগে

একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১— বছরের সর্বোচ্চ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।

১৯ ঘণ্টা আগে
Advertisement