বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনো দেশের পাসপোর্ট-সিটিজেনশিপ নেই: খলিলুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

বাংলাদেশ ছাড়া তার অন্য কোনো দেশের পাসপোর্ট বা নাগরিকত্ব কিছুই নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান। তিনি দাবি করেছেন, তার নাগরিকত্ব রয়েছে কেবল বাংলাদেশের, তার পাসপোর্টও রয়েছে কেবল বাংলাদেশেরই।

বুধবার (২১ মে) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খলিলুর রহমান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিযুক্ত হওয়ার পরপরই প্রশ্ন ওঠে তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে। বলা হচ্ছিল, যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও রয়েছে তার। এ রকম দ্বৈত নাগরিকত্বধারী কোনো ব্যক্তি একটি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে পারেন কি না— তা নিয়ে প্রশ্ন ওঠে।

এমন বার্তার মধ্যেই ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে নিজের নাগরিকত্ব নিয়ে স্পষ্ট বার্তা দিলেন খলিলুর রহমান। তিনি বলেছেন, ‘আমার একটাই সিটিজেনশিপ, বাংলাদেশি সিটিজেনশিপ।’

এর আগে যুক্তরাষ্ট্রে কাজ করা নিয়ে খলিলুর রহমান বলেন, ‘আমি এখানে আসার আগে আমেরিকায় থেকেছি। কিন্তু আমার আমেরিকান কোনো পাসপোর্ট নেই। বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নেই।’

‘আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না, প্লিজ। আপনারা আমাকে ঢিল ছুড়লে সেটা অন্য কারও ওপরেও পড়তে পারে। প্লিজ স্টপ ইট,’— বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

এ দিন রাখাইনের জন্য আলোচিত মানবিক করিডোর নিয়েও ব্রিফিংয়ে কথা বলেন খলিলুর রহমান। তিনি জানান, এ নিয়ে কারও সঙ্গে বাংলাদেশের কোনো আলোচনা হয়নি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

৬ ঘণ্টা আগে

মৌখিক নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ

ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

৮ ঘণ্টা আগে

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

১৮ ঘণ্টা আগে

একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১— বছরের সর্বোচ্চ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।

১৯ ঘণ্টা আগে
Advertisement