প্রতিবেদক, রাজনীতি ডটকম

অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের তলব করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক ।
মঙ্গলবার এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বলে দুদকের একজন কর্মকর্তা জানিয়েছেন। এতে আগামী ২৫ ও ২৬ মে তাদের সংস্থার প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।
এর মধ্যে প্রথম দিন অর্থাৎ ২৫ মে সোবহান, তার স্ত্রী, বড় ছেলে ও তার স্ত্রীকে হাজির হতে বলা হয়েছে। আর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও তার স্ত্রীসহ আরও কয়েকজনকে ডাকা হয়েছে।
এর আগে গত বছর ডিসেম্বরেই বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই অর্থ সরানোসহ বিভিন্ন অভিযোগ সম্পর্কে বহুমুখী অনুসন্ধান করেছিলো সরকারের বিভিন্ন সংস্থা। এসব অনুসন্ধান শেষ হলে তার ভিত্তিতে গ্রুপটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তখন জানিয়েছিলেন সংশ্লিষ্টরা।
শেখ হাসিনা সরকারের পতনের পর পাঁচই সেপ্টেম্বরে পুলিশের সিআইডি বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের ঘোষণা দেয়।
সিআইডির ওই বিজ্ঞপ্তিতে তখন সায়েম সোবহান আনভীরকে ‘দেশের সোনা চোরাচালান সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক’ বলে উল্লেখ করা হয়েছিলো।
।

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
৬ ঘণ্টা আগে
ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।
৮ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।
১৮ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।
১৯ ঘণ্টা আগে