নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গণবিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। পাশাপাশি চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বিবাদীদের নির্দেশ দিয়েছেন আদালত।
সাত বছর আগে ঢাকা জেলার দোহার থানাধীন সুতারপাড়া ইউপির বানাঘাটা গ্রামের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে জিয়াউর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মদদ দেওয়ার অভিযোগে ৯ জন শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাময়িক বহিষ্কার করা হয়েছে ছাত্রলীগের ২৮৯ জন নেতাকর্মীকেও।
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। বায়ুমান সূচকে দিল্লির স্কোর ১৮৪। তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ১৬৬।
টাঙ্গাইলে মির্জাপুরে র্যাব পরিচয়ে চাঁদা নিতে এসে হানিফ খান (৪৫) নামে অবসরপ্রাপ্ত এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ মার্চ) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত রোববার রাতে উপজেলার তরফপুর ইউনিয়নের চকবাজার এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হ
দীর্ঘ প্রতীক্ষার পর অবেশেষে যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম নবনির্মিত ‘যমুনা রেল সেতু’ আজ মঙ্গলবার (১৮ মার্চ) উদ্বোধন করা হবে। এর ফলে রাজধানী ঢাকার সাথে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচলের আরো সহজ হবে।
ধর্ষণের সংজ্ঞাসহ শাস্তির বিধানে বেশ কিছু পরিবর্তন রয়েছে সংশোধনী প্রস্তাবে। এ ক্ষেত্রে কেবল পুরুষ কর্তৃক নয়, বরং যেকোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকেই শাস্তিযোগ্য করা হচ্ছে। অর্থাৎ ধর্ষক হিসেবে যে কেউ অভিযুক্ত হতে পারেন।
গ্রেপ্তার আব্দুল হামিদ নিজেকে মানবসেবক ও বৃক্ষপ্রেমী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন। কবিরাজি পেশার মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করেন।
আলোচ্য প্রতিবেদনে ঢাকা ওয়াসার এমডি, ডিএমডি, সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার পিএস ও এপিএস, ছাত্র সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সুপারিশের কথা উল্লেখ করে যে তালিকা দেখানো হয়েছে তা সঠিক নয় বলে জানায় ঢাকা ওয়াসা।
প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের ফলে আমরা মস্ত বড় সুযোগ পেয়েছি। এটাকে যেন হারিয়ে না ফেলি। আমরাও সেটা চেষ্টা করব, ভবিষ্যতে যারা আসবে তারাও আশা করি চেষ্টা করবে। পথটা যেন আমরা সৃষ্টি করে দিই। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটিকে কাজে লাগিয়ে বাংলাদেশ পুলিশকে নতুন বাংলাদেশ গ
১. পান্থপথ এলাকা, নিউ মার্কেট এলাকা, ধানমণ্ডি, মোহাম্মদপুর, ঝিগাতলা এবং মিরপুর- এসব এলাকায় যাওয়ার জন্য যানবাহনকে সোনারগাঁও ক্রসিং থেকে শাহবাগ ঘুরে আসতে হবে।
জানতে চাইলে ঢাবির প্রক্টর সাহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ গণমাধ্যমকে বলেন, ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। পরে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।