ডেস্ক, রাজনীতি ডটকম

গতকাল রাত থেকেই জল্পনা-কল্পনা চলছে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন ফারুক আহমেদ। এমন গুঞ্জনের সূত্রপাত, গতকাল (বুধবার) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বিসিবি সভাপতির এক বৈঠক। যেখানে ফারুককে বলা হয়েছে, বিসিবির শীর্ষ পদে পরিবর্তনের কথা ভাবছে সরকার।
তবে আজ (২৯ মে) জানা গেল, বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন না ফারুক আহমেদ। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাকে পদত্যাগ করতে বলা হলেও কোনো কারণ না জানানোয় তিনি পদত্যাগ করতে রাজি নন।
তবে বোর্ডে সরকারি হস্তক্ষেপ ভালো কিছু নয় বলে মনে করেন অনেকেই। ক্রিকেট বোর্ড ও ফারুক আহমেদের ঘনিষ্ঠ অনেকেই তাকে পদত্যাগ না করার পরামর্শ দিয়েছেন বলে শোনা যাচ্ছে।
ফারুক আহমেদকে সরানো হলে কাকে সভাপতি পদে বসানো হবে সেটি এখনও নিশ্চিত নয়। যদিও আমিনুল ইসলাম বুলবুলের নাম উঠছে বারবার।
উল্লেখ্য, বিসিবি সভাপতির পদ সংক্রান্ত বিষয়ক জটিলতায় ৩১ মে’র বোর্ড সভা স্থগিত করা হয়েছে।

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
৪ ঘণ্টা আগে
ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।
৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।
১৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।
১৭ ঘণ্টা আগে