তরুণীকে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এক তরুণীকে পাচারের চেষ্টাকালে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তারা হলেন– চীনের নাগরিক ঝ্যাং লেইজি (৫৪), হুন ঝুনঝুন (৩০) ও বাংলাদেশের নয়ন আলী (৩০)।

গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে বিমানবন্দর এপিবিএন। এতে বলা হয়, গাইবান্ধার ১৯ বছরের এক তরুণীকে গত সোমবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে চীনে পাচারের চেষ্টা করছিল চক্রটি। তরুণী বিমানবন্দরের মূল প্রবেশপথ গোলচত্বর এলাকায় এপিবিএন সদস্যদের কাছে অভিযোগ করেন। পরে চীনের দুই নাগরিককে আটক করা হয়।

এপিবিএন বলেছে, জিজ্ঞাসাবাদ ও ভুক্তভোগীর কাছ থেকে তারা জানতে পারে– বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাড়িতে আরও দেশি-বিদেশি পাচারকারী এবং নারী ভুক্তভোগী রয়েছেন। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে চক্রের আরেক সদস্য নয়ন আলীকে আটক করা হয়। তবে উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেছে।

ঝ্যাং লেইজি ও হুন ঝুনঝুন প্রায় এক বছর আগে বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস শুরু করেন। তারা দেশীয় বিভিন্ন দালালের সঙ্গে সখ্য গড়েন। নয়ন আলীর সহযোগিতায় ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভুয়া ঠিকানায় পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হয়। মার্চে ১০ লাখ টাকা দেনমোহরে হুন ঝুনঝুনের সঙ্গে তাঁর বিয়ে হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনে পাচারের জন্য সোমবার জোর করে বাসা থেকে তরুণীকে ঢাকার বিমানবন্দরে নিয়ে যান হুন ঝুনঝুন ও ঝ্যাং লেইজি। এ ঘটনায় গতকাল তরুণীর মা বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। পরে তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়।

বিমানবন্দর এপিবিএনের পুলিশ সুপার (অপারেশন্স) মোজাম্মেল হক বলেন, এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মানব পাচারের অপরাধে চীনের নাগরিক আটকের দ্বিতীয় ঘটনা। স্থানীয় দালালের সহযোগিতায় নারী পাচারের চেষ্টা করছে একটি চক্র। তারা গ্রামের সহজসরল ও দরিদ্র পরিবারের মেয়েদের লক্ষ্যবস্তু করে চীনে পাচারের চেষ্টা করছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

৪ ঘণ্টা আগে

মৌখিক নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ

ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

৬ ঘণ্টা আগে

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

১৬ ঘণ্টা আগে

একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১— বছরের সর্বোচ্চ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।

১৭ ঘণ্টা আগে
Advertisement