জুলাই-আগস্টের সহিংসতায় যারা আহত হয়েছেন, তাদের শারীরিক, মানসিক উন্নতি ও সুস্থতার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সামাজিক সংহতি জোরদার ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে এই অর্থ খরচ করা হবে। বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়ন যত দিন এই প্রয়োজনীয়তা অনুভব করবে, তত দিন এটা অব্যাহত থাকবে বলে জানানো হয়ে
চার বছর আগে রাজধানীর বনশ্রীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষক জাহিদুল ইসলামের (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার (১৯ মার্চ) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হেপীর আদালত এ রায় ঘোষণা করেন। সাজার পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ
অবৈধ অস্ত্র রাখার অভিযোগে করা মামলায় ১৭ বছরের সাজা থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আগামী ২০ এপ্রিল খ্রিষ্টান ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ইষ্টার সানডে। ওইদিন এসএসসির গণিত পরীক্ষার হওয়ার কথা ছিল। তবে বিতর্কের মুখে সেই পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
নাটোরের সিংড়ায় টাকাসহ আটক গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) সেই নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ ও গাড়িতে অবৈধ অর্থ বহনের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।
ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার (১৯ মার্চ) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। যার শুনানি হতে পারে আজ।
মানব পাচারের শিকার হয়ে মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি জীবন কাটানো ১৮ বাংলাদেশি অবশেষে দেশে ফিরছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২:৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফিরেছেন তাঁরা। বিমানবন্দরে তাদের জরুরি সহায়তা দেয় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মীরা।
যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান গ্রামীণ ট্রাস্টেরও চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই গ্রামীণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা।
রাজধানীর পল্লবীর গ্রিন সিটি এলাকার একটি নির্মাণাধীন ভবনে এক নারী সাংবাদিককে সারারাত আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর সংগ্রহের কথা বলে তাকে ডেকে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই নারী সাংবাদিক।
ড. ইউনূস মার্কিন সিনেটরকে বাংলাদেশের বিভিন্ন শহর ও শহর পরিদর্শন করার আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় সম্প্রীতির প্রকৃত তথ্য জানতে দেশটি সফর করার জন্য অন্যান্য মার্কিন রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং কর্মীদের আমন্ত্রণ জানিয়েছেন।
পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পটি পরিচালনা করবে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি/ইসিমোড)। প্রকল্পটি জলবায়ু এবং অন্যান্য প্রাকৃতিক পরিবর্তনের সম্মুখীন তিন দেশের ৪০ হাজার মানুষকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করবে।
এদিকে মঙ্গলবার পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ১৫টি রাজনৈতিক দল মতামত জমা দিয়েছে। এ দিন জাতীয় গণফ্রন্ট ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) তাদের মতামত জমা দেয়। এছাড়া বিএনপি, জামায়াত, এনসিপিসহ ১৪টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েক দিনের মধ্যে জমা দেবে বলে কমিশনকে জানিয়েছে।
সুপারিশ তুলে ধরে মারজানা মুনতাহা বলেন, দেখা যায় বেশিরভাগ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় গতির কারণে। তাই দেশের সড়ক ও যানবাহনের পরিস্থিতির কথা ভেবে নিরাপদ গতি নির্ধারণ করা উচিত এবং এই সংক্রান্ত ব্যবস্থাপনা গাইডলাইন অতিসতত্বর প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ঈদে মোটরযানের গতিসীমা নির্দেশিকা মেনে চলতে সকলক
২০২৪ সালের ৮ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুর সদর উপজেলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন পাভেলুর রহমান। নির্বাচনে তিনি শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খানের কাছে পরাজিত হন।
এরপর গণযোগাযোগ অধিদপ্তর পরিদর্শন করেন মাহফুজ আলম এবং সেখানকার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং অধিদপ্তরের সার্বিক উন্নয়নে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপনের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।