ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে মিয়ানমারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের নির্দেশে মিয়ানমার ও থাইল্যান্ডে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরিভিত্তিতে ত্রাণ সামগ্রী এবং উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল পাঠানো হয়েছে।
ঈদুল ফিতরের ছুটিতেও বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ৯ম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ সময় এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার বাতাসের স্কোর ছিল ১৩৭।
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে গণপিটুনিতে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাদের বাবা ও মা। গতকাল সোমবার রাত ৯টার দিকে ঘোড়াশালের ভাগদী গ্রামের কুড়ইতলী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, চোর সন্দেহে তাদের গণপিটুনি দেওয়া হয়েছে। তবে নিহতদের পরিবারের অভিযোগ, চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে তাদের পিটি
ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।
ঈদের দিন ছুটি কাটিয়ে রাজধানীতে চলাচল করা গণপরিবহন মেট্রোরেল চলতে শুরু করেছে। একইসঙ্গে সারা দেশে চলাচল করা বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলোও চলতে শুরু করেছে।
ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী প্রথম এই ঈদ উৎসব নিয়ে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষও স্বস্তির কথা জানিয়েছেন। অন্যদিকে সরকারি উদ্যোগেও জাতীয়ভাবে ঈদ আয়োজনে যুক্ত করা হয়েছে ভিন্ন কিছু আয়োজন, যা ঈদকে করে তুলেছে ব্যতিক্রমী। ঢাকার রাস্তায় ঈদের আনন্দ মিছিল আর সাংস্কৃতিক অনুষ্ঠান ঈদ উদ্যাপনে যুক্ত ক
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোনে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। শেহবাজ শরীফ তার এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে এ তথ্য শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, ফোনালাপে দু'জনের মধ্যে দারুণ আলাপ হয়েছে।
আজ পবিত্র ঈদুল ফিতর। বিগত কয়েকদিন ধরে দেশের ৪ জেলা এবং ৩ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
ঈদ উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। সম্প্রতি বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া হামজা দেওয়ান চৌধুরী শুভেচ্ছা জানিয়েছেন দেশের সমর্থকদের। জুনে আবারও লাল-সবুজের হয়ে মাঠে নামার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এ বছর ঈদকে আরও উৎসবমুখর করতে ঈদ আনন্দ মিছিলের আয়োজন করেছে। এই মিছিলে ঢাকার ৪০০ বছরের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা হয়, যা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আরও বর্ণিল হয়ে ওঠে।
পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। রোববার রাতে পটুয়াখালী পৃথক দুই এলাকায় আতশবাজি ফোটাতে গিয়ে এই ঘটনা ঘটে। এর মধ্যে পটুয়াখালী শহরের মুন্সেফপাড়া এলাকায় মোহাম্মদ রাফি নামে আট বছরের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রাফি পৌর নিউ মার্কেটের মাছ ব্যবসায়ী মনির হাওলাদারের ছে
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে সুলতানি মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল শুরু হয়েছে। এ আনন্দ মিছিলে অংশ নিয়েছেন অসংখ্য মানুষ। একসময় ঢাকা ছিল নানা উৎসবের রঙে রঙিন বর্ণিল নগরী। নানা উদযাপন নিয়ে হাজির হতো ঈদ। ঈদ মিছিল ছিল এর অন্যতম অনুষঙ্গ।