বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৩ জেলে

ডেস্ক, রাজনীতি ডটকম

বরগুনায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় তিন জেলে নিখোঁজ হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই ট্রলারে থাকা ১২ জেলের মধ্যে নয়জনকে উদ্ধার করা হয়। তবে নিখোঁজ হন বাকি তিন জেলে। উদ্ধার হওয়া জেলেদের অন্য ট্রলারে উঠিয়ে তীরে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।

উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাটের আলমগীর খলিফার মালিকানাধীন এফবি সাইকুল ট্রলারে ১২ জেলে মাছ ধরতে যান। এরপর সাগরে জাল ফেলে ট্রলারে জেলেরা ঘুমিয়ে পড়েন।

কিছুক্ষণ পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে ওই ট্রলারে থাকা জেলেরা ঝাঁপিয়ে সাগরে পড়লে ভাসমান অবস্থায় কিছুক্ষণ পর নয়জনকে উদ্ধার করে পাশে থাকা অপর একটি ট্রলার।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ তিন জেলের কোন হদিস পাওয়া যায়নি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৯ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১০ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১১ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

১২ ঘণ্টা আগে
Advertisement