ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়ক এলাকার একটি বাসায় কয়েল ধরানোর সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নারী-শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।
বুধবার (৯ জুলাই) দিবাগত রাত ২টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) ও তাদের সাড়ে ৩ বছরের মেয়ে রাফিয়া।
তারা শহীদ ফারুক সড়কের খাদেমুল কোরআন মহিলা মাদ্রাসা গলির একটি ভবনের নিচতলায় ভাড়া থাকেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রাত ২টার দিকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ একই পরিবারের তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাদের ভর্তি দেওয়া হয়।
ভুক্তভোগীদের মধ্যে রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির শরীরের ৪৫ শতাংশ ও শিশু রাফিয়ার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই চিকিৎসক।
তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী তাসলিমা মনি বলেন, 'রাতে মশার কয়েল ধরানোর সময় হঠাৎ বিস্ফোরণে তারা তিনজন দগ্ধ হয়। পরে আমরা তাদের উদ্ধার করে জাতীয় বার্নে ভর্তি করেছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাস লাইনের কোথাও লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।'

সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা নির্বাচনের আগে প্রায় সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করেছিলাম। আগেও বলেছি, আজও বলছি— আমরা যে জুলাই সনদে সই করেছিলাম, সেই জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও সরকারের প্রথম বাজেট অধিবেশন শেষ হয়েছে। ২৬ কার্যদিবসের এই অধিবেশনে বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়েছে ১৪ কার্যদিবসে। সরকারি দলের ২০০ জনসহ মোট ৩১৬ জন সংসদ সদস্য এ আলোচনায় অংশ নেন। এ অধিবেশনে সরকারি বিল পাস হয়েছে ১০টি।
১৪ ঘণ্টা আগে
সরকারপ্রধান বলেন, সবগুলোকে একসময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই। সে জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি— পর্যায়ক্রমিকভাবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির কার্ড— সবকিছু আমরা ‘ইউনিভার্সাল কার্ড’ নামে একটি কার্ডের ভেতরে নিয়ে আসব।
১৪ ঘণ্টা আগে
পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
১৫ ঘণ্টা আগে