প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজশাহী ও রংপুর রেঞ্জের সব জেলা এবং মেট্রোপলিটন এলাকার (মেট্রো) সব থানায় আজ বৃহস্পতিবার থেকে চালু হয়েছে সব ধরনের অনলাইন জিডি (জেনারেল ডায়েরি) সেবা। পুলিশ সদর দপ্তর থেকে সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে এ সেবা চালু করা হয়েছে। এর ফলে ঘরে বসেই এখন যে কেউ অনলাইনে হারানো, প্রাপ্তি কিংবা যেকোনো সাধারণ অভিযোগের জিডি করতে পারবেন।
এর আগে অনলাইনে শুধুমাত্র হারানো ও প্রাপ্তিসংক্রান্ত জিডি করার সুযোগ ছিল। নতুন এ উদ্যোগের মাধ্যমে রাজশাহী ও রংপুর রেঞ্জের মোট ১৫১টি থানায় অনলাইনে সকল ধরনের জিডি করা যাবে। ধাপে ধাপে দেশের অন্যান্য রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকাতেও এ সেবা চালু হবে বলে জানায় পুলিশ।
অনলাইন জিডি করতে হলে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি (Online GD)’ অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলেই ভবিষ্যতে বারবার করতে হবে না।
রেজিস্ট্রেশন বা জিডি করতে সমস্যা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এই হটলাইন নম্বর ২৪ ঘণ্টা চালু থাকবে।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজে পুলিশি সেবা পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর।

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
৯ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
১০ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
১১ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
১২ ঘণ্টা আগে