ডেস্ক, রাজনীতি ডটকম

রংপুরের পীরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে উল্টে গেছে। এতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
গতকাল বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার দেউতি সড়কের বেলতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আহতদের অধিকাংশকেই রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রংপুর সিটি করপোরেশনের নজিরেরহাট এলাকার ৫০-৬০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলীতে একটি বিয়ে বাড়িতে বাসে করে বৌভাতের অনুষ্ঠানে যান। ফেরার পথে পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহায়তায় শিশুসহ দুজনের লাশ উদ্ধার করেন।
পীরগাছা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসটি এখনো পুকুরে পড়ে আছে।

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
৯ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
১০ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
১১ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
১২ ঘণ্টা আগে