দেশের প্রতিরক্ষায় অংশগ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য তরুণ-যুবাদের ‘সর্বজনীন সামরিক প্রশিক্ষণ’ দেওয়ার প্রস্তাব করেছেন জেলা প্রশাসকরা।‘ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং’ চেয়েছেন দেশের বিভিন্ন জেলার প্রশাসকরা (ডিসি)।
সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, তার স্ত্রী কাশমিরী কামাল, তার মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদনের বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, রিপোর্টের বর্তমান স্ট্যাটাস যে কোন পর্যায়ে তদন্তটা আছে, সেটা আদালতে বলেছি। আমরা আশা করি আগামী মাসের মধ্যে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেটা, সেটার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে বলে আশা করছি।
আগামী ৩ কর্মদিবসের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করা না হলে মেট্রোরেল সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ হুঁশিয়ারি দেন।
দীর্ঘ সময় পর মাঠে গড়ানো এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল চ্যাম্পিয়ন হবে, কে বেশি রান করবেন, সবচেয়ে বেশি উইকেট কে পাবেন—এ নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা। এদিকে আসর শুরুর আগেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক যেনো একরকমের ফাঁসই করে দিলেন এবারের আসরের চ্যাম্পিয়ন দলের নাম। ভারতই হচ্ছে এবার
‘জাগো বাহে তিস্তা বাঁচাই’-স্লোগানে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে ৪৮ ঘণ্টার কর্মসূচির দ্বিতীয় দিনের শুরুতে পদযাত্রায় মানুষের ঢল নেমেছে তিস্তাপাড়ে।
বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মাসুমা আক্তার মারা গেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে মাসুমা আক্তার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এখন টিভিতে কর্মরত ছিলেন।
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে প্রকাশ্যে রাস্তায় স্বামী-স্ত্রীকে দা দিয়ে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনার পর পরেই দম্পতিকে কোপানো দুইজনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
লাইন মেরামতের কাজের জন্য ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারসহ বেশ কয়েকটি এলাকায় আজ (মঙ্গলবার, ১৮ ফেব্রয়ারি) দুপুর থেকে ৯ ঘণ্টা গ্যাস থাকবে না। মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মহানগর ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করে জানান, স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ মোট ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, পুলিশ ভেরিফিকেশন যথাসময়ে না পাবার কারণে বা অনাবশ্যক কাগজপত্র যাচাইয়ের কারণে আবেদনকারীর ভোগান্তি হয় মর্মে প্রায়ই অভিযোগ পাওয়া যায়। আবেদনকারীর ভোগান্তি হ্রাস এবং যথাসময়ে পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিতের জন্য পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে দিতে প্রধান উপদেষ্টা আদেশ দিয়েছেন।