চট্টগ্রাম প্রতিনিধি

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশে সম্প্রদায়গত সৌহার্দ্য আশপাশের দেশগুলোর তুলনায় ভালো। এখানে আমরা মিলেমিশে সকল ধর্মের অনুষ্ঠান পালন করি, উৎসব করি।
সোমবার (১৮ আগস্ট) চট্টগ্রামের পিটিআই অডিটরিয়ামে জেলা প্রশাসনের সহায়তায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট চট্টগ্রাম আয়োজিত ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তি করা, দাঙ্গাহাঙ্গামা করা বা কোনো একজনের অপরাধে তার আত্মীয়-স্বজনদের বাড়িঘরে হামলা বা সম্প্রদায়গতভাবে দোষারোপ করা সব ধর্মেই নিষিদ্ধ। এটা ফৌজদারি অপরাধ। এ ঘৃণ্য কাজ আমাদের আবহমানকালের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে।’
উপদেষ্টা বলেন, ‘অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিতর্কিত পোস্ট শেয়ার করেন। একে অন্যের ধর্ম নিয়ে বা ধর্মীয় গুরুদের নিয়ে কটাক্ষ করেন, বিরূপ মন্তব্য করেন। আবার অনেকে অতিউৎসাহী হয়ে কোনো কিছু না বুঝে সাধারণ মানুষের বাড়িঘরে হামলা করেন, অগ্নিসংযোগ করেন। এগুলো মারাত্মক অপরাধ। তাদের কোনো ক্ষমা নেই। আমরা অপরাধীর ধর্মীয় সামাজিক বা রাজনৈতিক পরিচয় দেখতে চাই না, অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে চাই।’
ড. খালিদ হোসেন আরো বলেন, ‘যারা নিজের দেশের অর্থপাচার করে বিদেশে বাড়ি বানায়, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। আমাদের সকলকে প্রকৃত অর্থেই দেশপ্রেমিক হতে হবে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এতে বক্তব্য দেন প্রকল্প পরিচালক ও মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, পরিমল কান্তি শীল, অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ববি বড়ূয়া, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরকার সারোয়ার আলম প্রমুখ।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে জুলাই-২০২৪ শহীদদের রুহের মাগফিরাত কামনা করে নীরবতা পালন ও প্রদীপ প্রজ্বালন করা হয়।

এ ঘটনায় নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
৪ ঘণ্টা আগে
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আযাদের আপিল শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির বেঞ্চ অবকাশকালীন ছুটি শেষে বি
৫ ঘণ্টা আগে
গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।
৬ ঘণ্টা আগে