নির্দেশনায় বলা হয়, পুলিশ ভেরিফিকেশন যথাসময়ে না পাবার কারণে বা অনাবশ্যক কাগজপত্র যাচাইয়ের কারণে আবেদনকারীর ভোগান্তি হয় মর্মে প্রায়ই অভিযোগ পাওয়া যায়। আবেদনকারীর ভোগান্তি হ্রাস এবং যথাসময়ে পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিতের জন্য পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে দিতে প্রধান উপদেষ্টা আদেশ দিয়েছেন।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুক হক সাগর বলেন, প্রত্যাহার হওয়া চার জেলার এসপিকে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।
গত ১৬ বছর ধরে শহীদ পরিবারগুলো প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি তিন-চার হাজার মানুষের জন্য মিলাদ মাহফিলের আয়োজন করে আসছে এবং এ হত্যাকাণ্ডের ন্যায় বিচার পাওয়া নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মতিতে একটি স্থায়ী প্ল্যাটফর্ম ‘শহীদ সেনা অ্যাসোসিয়েশন’ গঠন করা হয়েছে। ২০০৯ সালে পিলখানা হত
হুমায়ুন কবীর বলেন, আগে ব্যক্তির নাম ও জন্মতারিখ দেওয়ার পর চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর কাছে এনআইডির তথ্যগুলো চলে যেত, এরপর তারা যাচাই করতেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি তথ্য যাচাই আমরা অনলাইনের মাধ্যমে করে দেব। নাম ও জন্মতারিখ দেওয়ার পর ম্যাচ অথবা নো ম্যাচের মাধ্যমে তাদের এনআইডির তথ্য যাচাই করে দেব আমরা।
এসময় কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দসহ দলীয় নেতারা বক্তব্য দেন।
পুলিশ সদর দপ্তর জানায়, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে একদিনে ১ হাজার ৫০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে ৫২৯ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্টমুলে গ্রেপ্তার হয়েছে ৯৭৪ জন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, রমজান মাসে মাছ, মাংস, দুধ ও ডিমের সরবরাহ নিশ্চিত করা হবে। রোজার মধ্যে মূল্য নিয়ন্ত্রণের জন্য পহেলা রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানী ঢাকায় সাশ্রয়ী মূল্যে ব্রয়লার মুরগি, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় এ মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তারেক রহমানের। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে উচ্চ আদালতে মামলাটির বিচারকাজ এগিয়ে যায়।
উপদেষ্টা ফারুক ই আজম বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তারা ‘জুলাই শহিদ’ নামে খ্যাত হবেন। এই নিরিখে তাদের পরিবারগুলো সনদ ও পরিচয়পত্র পাবে। অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা ‘জুলাই যোদ্ধা’ নামে খ্যাত হবেন। তারা এই নিরিখে সনদ ও পরিচয়পত্র পাবেন এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা ও আজীবন চিকিৎসা সুব
ফাওজুল কবির খান বলেন, বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম বিষয়টি পর্যবেক্ষণে নিয়োজিত থাকবে। কোথাও নির্দেশনার ব্যত্যয় ঘটলে সে এলাকায় লোডশেডিং করা হবে।
টুর্নামেন্ট শুরুর ছয় দিন আগেই দুবাইয়ে পৌঁছে গেছে টাইগাররা। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সেখানে পৌঁছানোর পর পরের দিনই আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে প্রথম অনুশীলন করে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।
দেশে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত একমাস ২০ দিন মাসব্যাপী তারুণ্যের উৎসব শেষ হচ্ছে ১৯ ফেব্রুয়ারি বুধবার। গত বছরের ৩০ ডিসেম্বর শুরু হওয়া ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর প্রতিপাদ্য ছিল ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই।’ এই প্রতিপাদ্যকে ঘিরে দেশব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা ন
রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে সাংবাদিকদের ওপর সহিংস হামলার ঘটনা বেড়ে গেছে বলে জানিয়েছে মুক্ত সাংবাদিকতা ও সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে কর্মরত রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)।
নিজেদের ম্যাচটা শেষ করেই ব্রাজিল দল চলে এসেছিল আর্জেন্টিনা ম্যাচের ভেন্যুতে। প্যারাগুয়ের তৃতীয় গোলের পর তাদের উচ্ছ্বাসই ছিল সবচেয়ে বেশি। ডিয়েগো লিওনের সেই গোলের পর আর্জেন্টিনাকে শিরোপা জয়ের জন্য করতে হতো আরও ৫ গোল। কিন্তু ৮২ মিনিটে গোল হজমের পর ৫ গোল দেয়ার স্বপ্ন দেখাটাও বেশ কঠিনই বটে।
মাতৃভাষা চর্চা, সংরক্ষণ, বিকাশ ও গবেষণার ক্ষেত্রে অনন্যসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ দেশি ও বিদেশি ব্যক্তি/প্রতিষ্ঠান/সংস্থাকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক’ প্রদান করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।