প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দীন আহমেদ তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
দুপুরের পর নাসির উদ্দীনকে আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান। শুনানি শেষে আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল রোববার রাজধানীর গুলশান থেকে নাসিরকে আটক করা হয়। পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার ওপর আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। ঘটনার দিন বেলা আড়াইটার দিকে মিছিলে থাকা অবস্থায় আসাদুলের বুকে ও ডান পাশে গুলি লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহত আসাদুলের বাবা জয়নাল আবেদীন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এ মামলায় নাসির উদ্দীন ২২ নম্বর ও তাঁর ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারনামীয় আসামি।

এ ঘটনায় নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
৪ ঘণ্টা আগে
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আযাদের আপিল শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির বেঞ্চ অবকাশকালীন ছুটি শেষে বি
৫ ঘণ্টা আগে
গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।
৬ ঘণ্টা আগে