প্রথমেই জানা দরকার দাঁতে পাথর আসলে কীভাবে তৈরি হয়। আমাদের মুখে সবসময়ই ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলো খাবারের শর্করা বা চিনি খেয়ে দ্রুত বংশবৃদ্ধি করে এবং দাঁতের গায়ে আঠালো একটি স্তর তৈরি করে। এই স্তরকেই বলে প্লাক। যদি প্লাক নিয়মিত ব্রাশ ও ফ্লস দিয়ে পরিষ্কার না করা হয়, তবে মুখের লালায় থাকা খনিজ
‘মঞ্চ ২৪’ বলছে, ‘মঞ্চ ৭১’ ভারতীয় আধিপত্যবাদী শক্তির সহায়তায় দেশবিরোধী তৎপরতায় জড়িত। এসব কার্যক্রম নিয়ে প্রশাসন নিষ্ক্রিয় ও উদাসীন অভিযোগ করে ‘মঞ্চ ৭১’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক সপ্তাহের আলমেটাম দিয়েছে ‘মঞ্চ ২৪’।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে আট বছর আগে। এই আট বছরেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া আলোর মুখ দেখেনি। রোহিঙ্গা সংকট নিয়ে এখনো কোনো সমাধানে আসতে পারিনি। ক্রমেই এটি আঞ্চলিক সমস্যায় পরিণত হতে যাচ্ছে।
আদায় থাকে জিঞ্জারল নামের একটি রাসায়নিক উপাদান। এটি আদার ঝাঁজ এবং গন্ধের জন্য দায়ী। চিকিৎসাবিজ্ঞানীরা বলেন, এই জিঞ্জারল পরিমাণে নিয়ন্ত্রিত থাকলে শরীরের জন্য উপকারী, কিন্তু মাত্রাতিরিক্ত হলে তা শরীরে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
লুব্ধক হলো ক্যানিস মেজর নক্ষত্রমণ্ডলের প্রধান তারা। একে অনেক সময় “ডগ স্টার” বা “বৃহৎ কুকুর” নক্ষত্রও বলা হয়। পৃথিবী থেকে দৃশ্যমান তারাগুলোর মধ্যে এটিই সবচেয়ে উজ্জ্বল এবং সূর্যের পর আকাশে সবচেয়ে উজ্জ্বল বস্তু। “সিরিয়াস” শব্দটির উৎস গ্রিক শব্দ Seirios, যার অর্থ ‘জ্বলন্ত’ বা ‘উজ্জ্বল’।
সংস্থাটি কক্সবাজারে নতুন আগত নয়জন রোহিঙ্গার সাক্ষাৎকার নিয়েছে। তাদের অভিযোগ, আটক অবস্থায় পুলিশ মারধর করেছে, টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। অনেকে কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ ও দিল্লি থেকে পালিয়ে এসেছে গ্রেফতার এড়াতে।
আইইবির বিবৃতিতে বলা হয়, জাতীয় বেতনস্কেল–২০১৫–এর ১০ম গ্রেডসহ সব গ্রেড উন্মুক্ত রাখা উচিত। তবে এখানে গ্রেডভিত্তিক ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করতে হবে, যাতে যোগ্য প্রার্থীরা অংশ নিতে পারেন। একই সঙ্গে সংস্থাটি ৯ম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে বিদ্যমান ৩৩ শতাংশ পদোন্নতির কোটা বাতিলের দাবি জানায়।
এ বছরের প্রথম সাত মাসে ধর্ষণের শিকার শিশুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৫ শতাংশ বেশি। এ প্রবণতায় উদ্বেগ জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
আসামিরা হলেন— সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সেতু বিভাগের সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী কবির আহমদ ও সাবেক যুগ্ম সচিব আলীম উদ্দিন আহমেদ।
তিনি জানান, ডা. মোস্তফার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং অসাধু প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য ঘুষ দেয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি গোলটেবিল বৈঠকে বৃহস্পতিবার কতিপয় বহিরাগতদের হামলাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ডিআরইউর নেতৃবৃন্দ।
প্রকৌশলী অধিকার পরিষদের উপদেষ্টা মাহমুদুর রহমান শহিদ বলেন, ‘রংপুরে হুমকির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়নি। ছাত্রদের ওপর হামলার বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপদেষ্টারা কোনো ব্যবস্থা নেননি।’