প্রতিবেদক, রাজনীতি ডটকম

শুধু বাংলাদেশের নয়, রোহিঙ্গা সংকট আগামীতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমস্যায় পরিণত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে আট বছর আগে। এই আট বছরেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া আলোর মুখ দেখেনি। রোহিঙ্গা সংকট নিয়ে এখনো কোনো সমাধানে আসতে পারিনি। ক্রমেই এটি আঞ্চলিক সমস্যায় পরিণত হতে যাচ্ছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকস (দায়রা) আয়োজিত বেঙ্গল ডেলটা কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রোহিঙ্গা ইস্যু সমাধানে কাজ চলছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও মিয়ানমার রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করছে। এ সংকট সমাধান করতে হলে আঞ্চলিক ও বিশ্বনেতাদেরও এগিয়ে আসতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি ভৌগলিক রাজনীতিতে নতুন ধারণা এনেছে বলে মন্তব্য করেন উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, এর ফলে ভৌগোলিক রাজনীতিতে নতুন অনেক কিছু আমরা দেখতে পাব। তবে এর প্রভাব কী হবে, তার চূড়ান্ত ফলাফল দেখতে আরও দুয়েক বছর সময় লাগবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
৩ ঘণ্টা আগে
আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।
৩ ঘণ্টা আগে
পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’
৩ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করা কয়েকজন ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ অ্যাখ্যা দিয়ে গালিগালাজ করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডা শু
৪ ঘণ্টা আগে