এদিকে শুক্রবার সকাল ৮টা থেকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
টেলিভিশনের আবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘সবকটি টেলিভিশন চ্যানেলের অনুমোদনের আবেদন দেখছি, কোথাও জনগণের কথা বলা হয়নি। সবাই সরকারের উন্নয়ন তুলে ধরতে চেয়েছে, ইতিবাচক সংবাদ-কন্টেন্ট দেখাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সারা দুনিয়ার স্ট্যান্ডার্ড দেখেছি আমরা। সে অনুযায়ী সুপারিশগুলো করা হয়েছে।’
এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সর্বপ্রথম এবং সর্ববৃহৎ কুরআন তিলাওয়াতের প্রতিযোগিতার দ্বিতীয় আসরের পর্দা নামলো। অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের এই যুগান্তকারী আয়োজনের প্রধান কান্ডারী ও স্বপ্নদ্রষ্টা, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের প্রতি কৃতজ্ঞতা জ্
উপদেষ্টা বলেন, সদিচ্ছা থাকলে সমন্বয় করে দ্রুততার সঙ্গে কাজ করা যায়, এটাই একটা বড় সংস্কার। পানি উন্নয়ন বোর্ডের চলমান কাজে কোথাও গুণগতমানের ঘাটতি পরিলক্ষিত হলে মন্ত্রণালয়ের গঠিত মনিটরিং কমিটির আহ্বায়ক মল্লিক সাঈদ মাহবুব-সহ কমিটির অন্যান্য সদস্যদের জানানোর জন্য সবাইকে অনুরোধ করেন।
বর্তমানে, রিয়েল এস্টেট খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ক্ষেত্রে অবস্থানের ভিত্তিতে বিভিন্ন কর হার প্রযোজ্য। জমি ও অ্যাপার্টমেন্টের প্রকৃত মূল্য বিবেচনায় এই হার আদর্শ করের চেয়ে কম।
মামলার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী ও সমর্থকদের একটি মিছিল বের হলে স্থানীয়রা ধাওয়া করে। এসময় তিন জনকে আটক করে পুলিশে দেয়। পরে এ ঘটনায় মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত সাংবাদিকদের স্বার্থ-সংশ্লিষ্ট সুপারিশ বাস্তবায়নে কাজ করবে সরকার।
কেবল সাংবাদিকদের সুরক্ষা নয়, সার্বিকভাবে গণমাধ্যম খাতের সংস্কারের সুরক্ষার জন্যও নানা সুপারিশ তুলে ধরেছে এই কমিশন। তার মধ্যে একই মালিকানায় একাধিক গণমাধ্যম না রাখা, পত্রিকাগুলোর সরকারি বিজ্ঞাপনের হার যৌক্তিকভাবে নির্ধারণ, স্বাধীনভাবে সাংবাদিকদের ইউনিয়ন পরিচালনা, গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকের যোগ্যতা
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, পত্রিকার সার্কুলেশন নিয়ে চরম দুর্নীতি হয়েছে। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তথ্য অনুসারে তালিকাভুক্ত পত্রিকার সার্কুলেশন অনুসারে ঢাকা শহরে ১ কোটি ৫১ লাখ পত্রিকা বিক্রি হওয়ার কথা। কিন্তু বাস্তবে এ সংখ্যা ১০ লাখও হবে না। সে হিসাবে ১ কোটি
গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনি বাস্তবায়নযোগ্য সেগুলো অনতিবিলম্বে কার্যকর করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য তৈরি করা সম্ভব হবে বলে মনে করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিশের বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’। শনিবার (২২ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে তারা এ ঘোষণা দেন।