টঙ্গীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা মারা গেছেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাজীপুর টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নির্বাপনের সময় দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা (৩৮) মারা গেছেন। বুধবার বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে নিয়ে টঙ্গীর কেমিক্যাল কারখানার দুর্ঘটনায় ২ ফায়ারফাইটারের মৃত্যু হলো।

গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে গেলে একাধিক ফায়ারফাইটার দগ্ধ হন। এদের মধ্যে ফায়ারফাইটার নুরুল হুদা মারাত্মকভাবে দগ্ধ (১০০% বার্ন) হয়েছিলেন এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

নুরুল হুদা ৫০১৫৬০ পিএন-এর একজন ফায়ার ফাইটার ছিলেন এবং টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। ১৯৮৭ সালের ২১ জুলাই জন্মগ্রহণ করা নুরুল হুদা ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিসে যোগদান করেন। তিনি বিবাহিত এবং তার বাবার নাম আব্দুল মনসুর ও মায়ের নাম শিরিনা খাতুন। ফায়ারফাইটার নুরুল হুদার ছেলের বয়স ৩ বছর ও আর মেয়ে ৫ম শ্রেণিতে পড়াশোনা করে। তার স্ত্রী বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা।

এর আগে গত মঙ্গলবার বিকেলে শামীম আহমেদ নামে আরেক ফায়ারফাইটার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় আহত ৪ জন ফায়ারফাইটারের মধ্যে ২ জন ইতোমধ্যে মারা গেছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ: ৪ লাখ পরীক্ষার্থীর সাড়ে ১০ লাখ আবেদন

ফল প্রকাশের পরদিন ১১ আগস্ট থেকে আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীদের পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। গতকাল সোমবার পর্যন্ত এ আবেদনের সুযোগ পেয়েছেন পরীক্ষার্থীরা। প্রতিটি পত্রের ফল পুনর্নিরীক্ষণের জন্য পরীক্ষার্থীদের ১৫০ টাকা করে ফি দিতে হয়েছে।

১৩ ঘণ্টা আগে

দেশে সারের সংকট নেই, চাহিদার অতিরিক্ত মজুত: কৃষিমন্ত্রী

সরকারের প্রথম ১৮০ দিনে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী। কৃষি উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

১৩ ঘণ্টা আগে

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে

এর আগে সোমবার রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার ইন্সপেক্টর আবদুল হান্নান মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।

১৪ ঘণ্টা আগে

পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের পদত্যাগ

মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পিএসসি সচিবালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন জানিয়ে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, “চেয়ারম্যান স্যারের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।”

১৪ ঘণ্টা আগে