প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বুধবার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘বর্তমানে মাঠে ৩০ হাজার সেনাসদস্য রয়েছে। নির্বাচনের সময় এই সংখ্যা এক লাখ পর্যন্ত বাড়ানো হবে। সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীও দায়িত্ব পালন করবে। এ ছাড়া পুলিশ, র্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও আনসার বাহিনী একযোগে কাজ করবে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।’
তিনি আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে জনগণের অংশগ্রহণ ও সচেতনতার ওপর।’
চট্টগ্রামে সম্প্রতি পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটের প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে। কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি। চট্টগ্রাম একটি বিশেষ ভৌগোলিক অঞ্চল—এখানে পাহাড়, সমুদ্র ও সমতল ভূমি রয়েছে, যার ফলে অভিযান পরিচালনা কিছুটা জটিল হয়ে পড়ে। তবে নির্বাচন পূর্ববর্তী সময়ের মধ্যেই আরও অস্ত্র উদ্ধার হবে।’
তিনি জানান, আসন্ন নির্বাচনের জন্য পুলিশের প্রশিক্ষণ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
পাশ্ববর্তী দেশের গুজব নিয়ে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রথম দিকে আমাদের পাশের দেশ থেকে অনেক বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা হয়েছিল। সাংবাদিকদের কারণে তারা সফল হয়নি। সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে আবারও গুজব ছড়ানোর চেষ্টা হতে পারে। তাই গণমাধ্যমকে অনুরোধ করবো, অতীতের মতোই দায়িত্বশীল ভূমিকা রাখুন, যেন জনগণ সত্য তথ্য পায়।’

ইসি সচিব বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। তবে পাঁচ ধাপে নাকি ছয় ধাপে ভোট হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘আমি এটুকু বলতে পারি, উপজেলাভিত্তিক নির্বাচন হবে। একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, সেগুলোতে একই সঙ্গে নির্বাচন হবে।’
৬ ঘণ্টা আগে
অবৈধভাবে ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আর দালালের মাধ্যমে যারা অবৈধভাবে দেশটিতে যাওয়ার চেষ্টা করছেন, তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।
৬ ঘণ্টা আগে
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৯ মাসে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন মোট ১ হাজার ৪২ জন সদস্য। এর মধ্যে গত বছর আহত হয়েছিলেন ৬০১ জন।
৬ ঘণ্টা আগে
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক তদন্তে সংস্থাটি জানিয়েছে, অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হয়েছিল। হামলাকারীদের মূল টার্গেট পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন ছিলেন না বলেও দাবি র্যাবের
৭ ঘণ্টা আগে