এলডিসি উত্তরণে সহায়তা কামনা প্রধান উপদেষ্টার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ প্রক্রিয়া নির্বিঘ্ন করার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পূর্ণ সহায়তা কামনা করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালক ড. এনগোজি অকনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস আসন্ন ডব্লিউটিও মন্ত্রিপরিষদ সম্মেলনে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন, যাতে এলডিসি থেকে উত্তরণের পথে থাকা দেশগুলো বাণিজ্য সুবিধা হারিয়ে ক্ষতিগ্রস্ত না হয়। এ সময় ডব্লিউটিও মহাপরিচালক বাংলাদেশের প্রতি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ ২০২৬ সালের শেষ নাগাদ এলডিসি থেকে উত্তীর্ণ হওয়ার কথা রয়েছে। বৈঠকে বৈশ্বিক বাণিজ্যে সুরক্ষাবাদী নীতি এবং বিশ্বায়ন থেকে সরে আসার প্রবণতা নিয়ে উদ্বেগের পাশাপাশি দীর্ঘদিনের প্রতীক্ষিত ডব্লিউটিও সংস্কার প্রসঙ্গও আলোচনায় আসে।

ড. এনগোজি অকনজো-ইওয়েলা বলেন, নানা শঙ্কা থাকা সত্ত্বেও বিশ্ব বাণিজ্য এখনো দৃঢ় রয়েছে এবং বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৭৫ শতাংশই এখনো ডব্লিউটিওর নিয়মে পরিচালিত হয়। তিনি বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ডব্লিউটিওকে অবশ্যই সংস্কার করতে হবে। আমি আপনার সক্রিয় অংশগ্রহণ চাই। আমি এখানে আপনার নেতৃত্ব চাই।’

প্রধান উপদেষ্টা ইউনূসও ডব্লিউটিও সংস্কারের পক্ষে মত দেন। তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাণিজ্য বাস্তবতায় কার্যকর নেতৃত্ব দিতে হলে সংস্থাটিকে নতুনভাবে নিজেদের প্রস্তুত করতে হবে। তাঁর ভাষায়, ‘এখনই সময় চ্যালেঞ্জটি গ্রহণ করার।’ তিনি আরও জানান, বাংলাদেশ অর্থবহ পরিবর্তনের পক্ষে কণ্ঠ উঁচু করতে প্রস্তুত।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফওজুল কাবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকি এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একই উপজেলার সব ইউনিয়নের ভোট হবে একসঙ্গে: ইসি সচিব

ইসি সচিব বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। তবে পাঁচ ধাপে নাকি ছয় ধাপে ভোট হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘আমি এটুকু বলতে পারি, উপজেলাভিত্তিক নির্বাচন হবে। একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে, সেগুলোতে একই সঙ্গে নির্বাচন হবে।’

৬ ঘণ্টা আগে

বছরে ১০ হাজার শ্রমিকের বৈধভাবে ইতালি যাওয়ার সুযোগ: প্রতিমন্ত্রী শাহে আলম

অবৈধভাবে ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আর দালালের মাধ্যমে যারা অবৈধভাবে দেশটিতে যাওয়ার চেষ্টা করছেন, তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

৬ ঘণ্টা আগে

৭ মাসে ৪৪১ পুলিশ মারধরের শিকার: পুলিশ সদর দপ্তর

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৯ মাসে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন মোট ১ হাজার ৪২ জন সদস্য। এর মধ্যে গত বছর আহত হয়েছিলেন ৬০১ জন।

৬ ঘণ্টা আগে

সাভারে পুলিশ কর্মকর্তা খুন, র‌্যাব বলছে ‘টার্গেট’ ছিল না

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক তদন্তে সংস্থাটি জানিয়েছে, অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হয়েছিল। হামলাকারীদের মূল টার্গেট পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন ছিলেন না বলেও দাবি র‍্যাবের

৭ ঘণ্টা আগে
Advertisement