প্রতিবেদনে বলা হয়েছে, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার কারণে আউশ, আমন বীজতলা, বোনা আমন, পাট, শাকসবজি, ফল বাগান, পান ও তরমুজের মতো গুরুত্বপূর্ণ ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
বাংলাদেশের মেয়েদের দাপুটে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা। প্রতিপক্ষকে গোলে ভাসিয়ে সাফ উইমেন্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করল স্বাগতিক। আজ শুক্রবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচে আফঈদা-মৌসুমীরা ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। বিরতির আগে বাংলাদেশ এগিয়েছিল ৩-০ গোলে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১১ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন।
বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, এ বছর পাসের হারে এই ধসের পেছনে অন্যতম ভূমিকা রেখেছে গণিতের ফলাফল। সব বোর্ডেই সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে এ বিষয়টিতেই৷ এ ছাড়া ইংরেজি বিষয়েও পাসের হার অনেকটাই কম। এর বাইরে এবার উত্তরপত্র মূল্যায়নে 'গ্রেস মার্কস' না থাকাকেও ফলাফল আশানুরূপ না হওয়ার অন্
বাংলাদেশে আগামী ১০ দিন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার দেশের আটটি বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। খানাখন্দে ভরা মহাসড়কের এ অংশে যানজটের ভয়াবহতা এতটাই তীব্র যে, পাঁচ মিনিটের পথ ঘণ্টাতেও পার হওয়া যাচ্ছে না।
ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। জেলাটিতে নতুন করে আরও ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।
তিন দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন কোনো মীমাংসা ছাড়াই শেষ হয়েছে। কিছু কিছু বিষয়ে দুই দেশ একমত হলেও অধিকাংশ ইস্যুই এখনো অমীমাংসিত রয়ে গেছে।
কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবারের মতো ন্যূনতম বেতন কাঠামো ঘোষণা করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস।
দুর্নীতির মামলায় রাষ্ট্রীয় জনতা ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এবার রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন।
আইন মন্ত্রণালয়ের উপসচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণের চাকরির মেয়াদ ২৫ বৎসর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান মতে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
বৈঠকে তিনি বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির কথা উল্লেখ করে বলেন, এটি দুই দেশের পুরোনো ইতিহাস এবং ভবিষ্যত পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশকে আধুনিক এবং উন্নত করতে চীন কাজ করতে চায়।
স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ৩৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগজুড়ে ১০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।