বাসস

সাবেক সংসদ সদস্য ভোলা-২ আসনের আলী আজম মুকুল ও তার স্ত্রী ন্যাশনাল ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাহানারা ইয়াসমিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া বিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
অনুসন্ধান টিমের নেতৃত্বে ছিলেন উপ-পরিচালক মানসী বিশ্বাস। দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক পিয়াস পাল এবং উপ-সহকারী পরিচালক রোমান উদ্দিন।
প্রথম মামলার অভিযোগে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৯২ লাখ ৩৪ হাজার ৫৩১ টাকার সম্পদ অর্জন করেছেন।
অনুসন্ধানে দেখা যায়, তার বৈধ উৎস থেকে আয় ৫ কোটি ১৬ লাখ ২৭ হাজার ৪৭৭ টাকা হলেও প্রকৃত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৮ কোটি ৮ লাখ ৬২ হাজার ৮ টাকা।
এছাড়া তিনি নিজ ও প্রতিষ্ঠানের নামে ৩৭টি ব্যাংক হিসাবে সর্বমোট ৫৩ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৫৮১ টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে।
এদিকে আরেকটি মামলায়, আলী আজম মুকুলের স্ত্রী ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ঢাকার মহাখালী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাহানারা ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়েছে যে তিনি জ্ঞাত আয়বহির্ভূত ৬ কোটি ৭১ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকার সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানে তার বৈধ উৎস থেকে আয় ছিল ১ কোটি ৮৯ লাখ ৭ হাজার ৭৫ টাকা, তবে প্রাপ্ত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ২ লাখ ৪৭ হাজার ৬৪২ টাকা। এছাড়া তার নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাবে মোট ৬৬ কোটি ১১ লাখ ৫৮ হাজার ৮৭২ টাকার সন্দেহজনক লেনদেন সম্পন্ন হয়েছে।
দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় তাদের বিরুদ্ধে এ দুটি মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৯ মাসে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন মোট ১ হাজার ৪২ জন সদস্য। এর মধ্যে গত বছর আহত হয়েছিলেন ৬০১ জন।
১ ঘণ্টা আগে
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক তদন্তে সংস্থাটি জানিয়েছে, অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হয়েছিল। হামলাকারীদের মূল টার্গেট পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন ছিলেন না বলেও দাবি র্যাবের
২ ঘণ্টা আগে
গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ব্যক্তিকে আইনি সহায়তার সুযোগ না দিয়ে গোপনে আটকে রাখা হলে সেই সময়কে গুম হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
২ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
২ ঘণ্টা আগে