স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ৩৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগজুড়ে ১০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ১৬ বছরের শেখ হাসিনার স্বৈরশাসনের সময় একটি নির্দেশ জারি করা হয়েছিল, যেখানে সরকারি কর্মকর্তাদের তাকে (শেখ হাসিনাকে) ‘স্যার’ বলে সম্বোধন করতে বলা হয়। এই প্রথা পরবর্তীতে সরকারের ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও সম্প্রসারণ করা হয়েছিল; যাদের এখন পর্যন্ত ‘স্যার’ বলে স
নির্বাচন কমিশনার বলেন, দুটি দলই নিজেদের নির্বাচনি প্রতীকে প্রথম পছন্দ হিসেবে শাপলা চেয়েছে। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করেই শাপলাকে প্রতীকের তালিকাভুক্ত করেনি। এই হলো ফাইনাল কথা।
অধ্যাপক এহসানুল কবির বলেন, আমরা যে ফল প্রকাশ করেছি, সেটিই প্রকৃত ফল। উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়নের পর যেটি এসেছে, সেটিই দেওয়া হয়েছে। কোনো অতিরিক্ত নম্বর বা গ্রেস মার্ক দেওয়া হয়নি।
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (১০ জুলাই)। প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এ আবেদনপ্র ক্রিয়া শুরু হবে শুক্রবার (১১ জুলাই)। এ প্রক্রিয়া চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।
নির্বাচনি তদন্ত কমিটির তদারকিতে বিশেষ কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১০ জুলাই) ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
ফল বিশ্লেষণে দেখা গেছে, মাত্র ৯৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। অথচ, গত বছর অর্থাৎ, ২০২৪ সালে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২,৯৬৮টি। সেই হিসাবে এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ১,৯৮৪টি।
বর্ষা নামলেই যেন বাজারে আগুন লাগে। বিশেষ করে কাঁচামরিচ—যেটি বাঙালির রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ—বর্ষাকালে তার দাম বেড়ে আকাশ ছোঁয়। পত্রিকার শিরোনামে প্রায়শই দেখা যায়, “কাঁচামরিচের কেজি তিনশ টাকা”, “চোখের জলে মরিচ কিনছেন ক্রেতা”, “মরিচ কিনতে মরিচ খাচ্ছেন মানুষ!”
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এছাড়া সর্বোচ্চ পাসের হার রাজশাহী বোর্ডে এবং সর্বনিম্ন বরিশাল বোর্ডে।
জোড়া গোল করা শুরু হয় মেসির গেল মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর কলম্বাস এবং ফের মন্টিয়লের বিপক্ষে জোড়া গোলের পর নিউ ল্যান্ডের বিপক্ষেও দুই গোল করে চমকে দেন সবাইকে।
সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম। আজ বৃহস্পতিবার এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, গত কিছুদিনের আলোচনায় আমাদের বেশকিছু অগ্রগতি হচ্ছে, সেটা লক্ষণীয়। আলোচনায় বেশকিছু ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছেছি। অনেক ক্ষেত্রে কাছাকাছি আসছি। আমরা একটি জবাবদিহিমূলক রাষ্ট্রের কথা বলছি, যাতে করে ক্ষমতার এককেন্দ্রীকরণ না হয়। আমরা নাগরিকের অধিকার সুরক্ষার কথা বলছি, বিচার বিভাগের স্
মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি। আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। আর সাবেক আইজিপি মামুন গ্রেফতার রয়েছেন।