প্রতিবেদক, রাজনীতি ডটকম

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় সন্ত্রাসীদের চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে কিছুসংখ্যক সন্ত্রাসীকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় একটা ঘটনা ঘটেছে। এ ঘটনা ঘটানোর উদ্দেশ্য ছিল দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে যেন না হতে পারে। কিছুসংখ্যক সন্ত্রাসী চেষ্টা করেছিল পূজা ভালোভাবে অনুষ্ঠিত না হয়। কিন্তু সন্ত্রাসীদের কর্মকাণ্ড প্রতিহত করে দেওয়া হয়েছে। পাহাড়েও পূজা ভালোভাবে হচ্ছে। সন্ত্রাসীরা সব জায়গায় চেষ্টা করবে, সন্ত্রাসীদের দেশে ও দেশের বাইরে থেকেও কিছু মদদাতা রয়েছে। তাদের বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।
পার্বত্য অঞ্চলের ঘটনায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুসংখ্যক সন্ত্রাসীকে আইনের আওতায় আনা হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দুর্গাপূজায় আপনারা সবসময় সত্যি সংবাদ প্রচার করেন। কেউ যদি কোনো অসত্য সংবাদ দেয় তা যেন প্রকাশও করতে না পারে। যাচাই না করে কোনো সংবাদ দেবেন না। নতুন একটি অ্যাপ তৈরি করা হয়েছে সেখানে সঠিক সংবাদ সংশ্লিষ্টরা দিতে পারবেন।
এ সময় ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৯ মাসে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন মোট ১ হাজার ৪২ জন সদস্য। এর মধ্যে গত বছর আহত হয়েছিলেন ৬০১ জন।
১ ঘণ্টা আগে
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক তদন্তে সংস্থাটি জানিয়েছে, অটোরিকশা রাখা নিয়ে বিরোধের জেরেই হামলার সূত্রপাত হয়েছিল। হামলাকারীদের মূল টার্গেট পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন ছিলেন না বলেও দাবি র্যাবের
২ ঘণ্টা আগে
গ্রেপ্তারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো ব্যক্তিকে আইনি সহায়তার সুযোগ না দিয়ে গোপনে আটকে রাখা হলে সেই সময়কে গুম হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
২ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
২ ঘণ্টা আগে