গ্রেপ্তাররা হলো-কবির (২২), রাজু (২৫), শাহাদাত হোসেন (৩০), রাসেল (৩২), বশির (৬৩), সজীব (২৩), সারফারাজ (২১), পৃথিবী (২২), সাজ্জাদ (২২), জাহিদ (২৮), শাওন (১৯), রাজু (৩২), সোহেব (২৩), সাগর (২০), জীবন (২৪), কাল্লু (৩০), মিন্টু (৩৫), শাকিব (১৯), আঙ্গুর মিয়া (২০), জসীম উদ্দিন (১৯), নয়ন (১৯), রাসেল (১৯), মু
পৌনে ছয়টার দিকে আন্দোলনকারীরা আবারও জড়ো হয়ে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। তারা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ে মারছে। টিএসসি থেকে এসে শিল্পাচার্য জয়নুল ভবনের সামনে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। এ সময় মোবাশ্বেরের বিরুদ্ধে অশালীন স্লোগানও দেয়া হচ্ছে।
ইসি সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয় ক্ষেত্রেই পোস্টাল ব্যালট থাকবে। জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা কাগজের ওপর কালো প্রতীক। আর গণভোটের ব্যালট হবে রঙিন কাগজের ওপর দৃশ্যমান যে কোনো কালি।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, ৯০% মুসলিম দেশ বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামকে ধারণ করে এবং মেনে চলে। মসজিদেও এক সাথে সমবেত হয়ে নামাজ আদায় করে এবং এক আল্লাহ ইবাদাত করে ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর উপর দুরুদ পাঠ করে। ঠিক এমন পর্যায় এসে ৯০% মুসলিম দেশে বাউল আবুল সরকার স্বয়ং আল্লাহকে নিয়ে ক
তুরস্ক থেকে আগত বিশেষজ্ঞ দল, বুয়েট বিশেষজ্ঞ, অগ্নিনির্বাপক বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেনসিক অগ্নিকাণ্ডের এ কারণ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রেস সচিব।
রাজধানীর তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা সোয়া ৫টার সময় এই আগুনের ঘটনা ঘটে। ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় ফায়ার সার্ভিস।
দুদক চেয়ারম্যান বলেন, দুদকে যারা অযাচিত চাপ প্রয়োগ করলে আগামীতে তাদের নাম প্রকাশ করে দেবো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ২৯ হাজার ছাড়িয়েছে। নির্ধারিত সময় শেষে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)।
লিখিত পরীক্ষার সময় বাড়ানোর দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধার মুখে পড়েছেন ৪৭তম বিসিএসের প্রার্থীরা। বর্তমানে তারা শাহবাগ মোড়ে অবস্থান করছেন।
রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে। ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন ধার্য করেন।
তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদনও দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ সচিবালয়ে নিম্ন আদালতের বিচারকদের সবকিছুর দায়িত্বে থাকবে। ফলে নিম্ন আদালতের বিচারকদের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। সচিবালয় গঠনের পর এটি কার্যকর হবে।
রুহুল আমিন মল্লিক জানান, মক ভোটিং অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান আইইডিসিআর গতকাল সোমবার তাদের মহাখালী অফিসে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ উপলক্ষে এ তথ্য তুলে ধরে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, যমুনায় লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এক কর্মকর্তা বলেন, ‘আজ আমরা বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক সৃষ্টি করছি। মেট্রোরেল কর্তৃপক্ষকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। শুধু ভিশন থাকা যথেষ্ট নয়; তা বাস্তবায়নের জন্য মানসিক দৃঢ়তা ও ধৈর্য প্রয়োজন। এখানে আমরা নতুন একটি প্রযুক্তি চালু করছি, যা জনগণের স্বার্থে ডিজিটাল পেমেন্ট ব্যবস
সিইসি পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি দুটি বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছেন—নতুন সংস্থাগুলোর প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা এবং পর্যবেক্ষণের জন্য নিযুক্ত ব্যক্তিরা যেন কোনো রাজনীতি বা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি এবং এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ৩ লাখ ৮৪ হাজার। গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০তম গ্রেডে এবং ১৩তম গ্রেডের শিক্ষকদের ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নে