চিকিৎসকদের নিয়ে আসিফ নজরুলের বক্তব্যের নিন্দা ড্যাবের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চিকিৎসা পেশা নিয়ে উপদেষ্টা আসিফ নজরুলের সাম্প্রতিক মন্তব্যকে অবমাননাকর ও অনভিপ্রেত আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

শনিবার (১৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে বলেন, আসিফ নজরুল চিকিৎসকদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা শুধু চিকিৎসকদের নয়, পুরো স্বাস্থ্য খাতকেই আঘাত করেছে। এই ধরনের মন্তব্য চিকিৎসক সমাজের আত্মমর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি তাদের অবদানকে অবমূল্যায়ন করে।

বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ মহামারি থেকে শুরু করে প্রতিটি দুর্যোগ, দুর্ঘটনা ও আন্দোলনে দেশের চিকিৎসকরা জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন। অনেক সময় সীমিত সম্পদে, প্রতিকূল পরিবেশে চিকিৎসাসেবা দিতে গিয়ে নিজেদের জীবনকেও ঝুঁকির মুখে ফেলেছেন তারা। কেউ কেউ প্রাণও দিয়েছেন। অথচ এই চিকিৎসকদের অবদান অস্বীকার করে তাদের নিয়ে অবমাননাকর মন্তব্য মানবিকতার পথ থেকে বিচ্যুতি ছাড়া আর কিছুই নয়।

ড্যাব আরও উল্লেখ করে, গণ-অভ্যুত্থান ও গণ-আন্দোলনের সময় পুলিশের গুলি, চাকরি হারানো কিংবা নির্যাতনের শিকার হওয়া ছাত্র-জনতার পাশে চিকিৎসকরা সবসময় দাঁড়িয়েছেন। রক্তক্ষয়ী আন্দোলনের পরেও চিকিৎসকরা মানবতার খাতিরে সেবাদান অব্যাহত রেখেছেন। অথচ সরকারের একজন উপদেষ্টার এমন মন্তব্য অত্যন্ত দুঃখজনক।

সংগঠনটি বলেছে, সমাজে গণতান্ত্রিক আলোচনার সংস্কৃতি অবশ্যই থাকা উচিত, তবে তথ্যভিত্তিক না হয়ে অপমানজনক বক্তব্য সমাজে বিভ্রান্তি ছড়ায় এবং চিকিৎসকদের আত্মমর্যাদা ক্ষুণ্ন করে। এটি চিকিৎসক-রোগী সম্পর্কের ক্ষতিসাধন করে এবং সার্বিকভাবে স্বাস্থ্যব্যবস্থার জন্য ক্ষতিকর।

বিবৃতিতে আরও বলা হয়, মেহনতি জনকল্যাণকামী চিকিৎসাসেবার মতো মহৎ পেশার প্রতি আসিফ নজরুলের এমন বক্তব্য দুঃখজনক ও অনভিপ্রেত। তাই অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার ও দুঃখপ্রকাশ করার দাবি জানিয়েছে ড্যাব।

অধ্যাপক ডা. হারুন অর রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, আমরা চিকিৎসকদের মর্যাদা রক্ষায় সর্বদা ঐক্যবদ্ধ। জনস্বাস্থ্য উন্নয়ন, সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং সমাজের কল্যাণে কাজ করে যাব। তবে চিকিৎসক পেশাকে অবমূল্যায়ন করার যেকোনও প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

২ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

২ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে