প্রতিবেদক, রাজনীতি ডটকম

আলোচিত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা জি কে শামীমের অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে খালাসের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করেছে। আজ রোববার আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে। অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূতে এই তথ্য জানা গেছে।
এর আগে গত ৭ আগস্ট অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে জি কে শামীমকে খালাস দেন বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
২০২৩ সালের ১৭ জুলাই অর্থপাচার আইনের মামলায় আলোচিত ঠিকাদার জি কে শামীমের ১০ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। এ ছাড়া তার সাত দেহরক্ষীর চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছিলেন, অস্ত্রবাজ, টেন্ডারবাজ ও অর্থ পাচারকারীদের কোনো আদর্শ নেই। তারা কোনো আদর্শ লালন করে না। এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন জি কে শামীম। যা মঞ্জুর করেন উচ্চ আদালত।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে র্যাব অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুলসংখ্যক গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর, ১ কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং মদ জব্দ করে।
পরদিন ২১ সেপ্টেম্বর র্যাব-১-এর নায়েব সুবেদার মিজানুর রহমান গুলশান থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে মামলাটি করেন। ২০২০ সালের ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ইকোনমিক ক্রাইম স্কোয়াড আবু সাঈদ আটজনকে আসামি করে আদালতে চার্জশিট দেন। ওই বছরের ১০ নভেম্বর বিচার শুরু হয়।

আজ বুধবার (২২ এপ্রিল) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এতে স্বাক্ষর করেন আন্তশিক্ষা কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
১ ঘণ্টা আগে
আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, ভঙ্গুর অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক চাপের মধ্যেও কার্যকর পরিকল্পনা ও দক্ষ বাজেট প্রণয়নের চেষ্টা চলছে।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত নেতা অভিযোগ অস্বীকার করেছেন।
২ ঘণ্টা আগে
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৫৮ শিশু। আজ (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে