এছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ মোট ৩৪৮৯ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কুবরা মোট ১৩৫৩ ভোট পেয়েছেন। তাছাড়া এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা মোট ৩০৯৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ২৬৩৭ ভোট পেয়েছেন।
তিনি বলেন, নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে ১৪ থেকে ২৫ জানুয়ারি অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ২০২৫ সালে জারি হওয়া স্কুল-কলেজের এমপিও নীতিমালার আলোকে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হবে।
১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট— দুটিই বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সমর্থন দিয়েছে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তারা প্রচার চালাবে বলে তার বিশ্বাস। তিনি বলেন, “আমি মনে করি না কোনো দল ‘না’ ভোটের পক্ষে যাবে।”
এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা যদি অতীতের মতো শাসন দেখতে না চাই, তাহলে গণভোটে ‘হ্যাঁ’-সূচক ভোট দেওয়ার জন্য ব্যাপক প্রচার চালাতে হবে। যখন মানুষের মধ্যে সচেতনতা গড়ে উঠবে, তখন রাজনৈতিক দলগুলো সংস্কার মেনে নিতে বাধ্য হবে।
উপদেষ্টা বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের মর্যাদা এবং বাংলাদেশের নিরাপত্তা—এসব বিষয়ে আমরা কোনো আপস করব না। আমরা অবশ্যই ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। অন্য একটি আয়োজক দেশ শ্রীলঙ্কাও আছে, সেখানে আমরা খেলতে ইচ্ছুক।’
পুলিশের ১৪ জন কর্মকর্তার পদায়ন ও বদলি করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে সাত দিনের জন্য। ১২ ফেব্রুয়ারির ভোট ঘিরে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে।
আদালত সূত্রে জানা গেছে, এদিন সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। আসামিদের মধ্যে আব্দুল আজিজ, উৎপল পাল, জাহাঙ্গীর আলম ও মো. সুমন বর্তমানে কারাগারে রয়েছেন। বাকি ৩২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
গাছে পেরেক লাগালে বা অন্য কোনো ধাতব বস্তুর মাধ্যমে গাছের ক্ষতি করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন রাষ্ট্রপতি।
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের ইমরুল কায়েস।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা। বুধবার আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
১৮টি কেন্দ্রের সমন্বিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব এখনও শীর্ষে রয়েছেন, তবে তার লিড কমে এসেছে। রাকিব পেয়েছেন মোট ২ হাজার ১৫৪ ভোট। তার ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম, যার প্রাপ্ত ভোট ২১২৯। বর্তমানে দুই প্রার্থীর ম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলার অভিযুক্ত আসামি ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাবে থাকা ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত।
দেশের শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৫ লাখ ৯৩ হাজার ৫০০ টি কম্বল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল ক্রয় করে বিতরণের জন্য প্রথম পর্যায়ে ২৯ কোটি ৭০ লাখ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ২১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলামের চেয়ে এগিয়ে আছেন ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব।
দেশের ৪৪ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এমনটা থাকতে পারে আরও ১০ দিন। প্রচণ্ড শীতের কারণে মাঝারি থেকে ঘন কুয়াশাও বিরাজ করতে পারে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী রোববার (১১ জানুয়ারি) দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।