Ad

খবরাখবর

এনসিপি নেতাকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

০৮ জানুয়ারি ২০২৬

ভুক্তভোগী হাবীব চৌধুরী জানান, দুর্বৃত্তরা প্রথমে মোটরসাইকেল কেনার কথা বলে তার কাছে আসে। কিন্তু তারা কোনো আলোচনা না করেই মোটরসাইকেল নিয়ে যেতে শুরু করে। এতে বাধা দিলে তারা তাকে হত্যার উদ্দেশ্যে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। তিনি বর্তমানে বাসন থানায় অবস্থান করছেন এবং মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

এনসিপি নেতাকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

‘অত্যাবশ্যকীয়’ ২৯৫ ওষুধের দাম বেঁধে দেবে সরকার

০৮ জানুয়ারি ২০২৬

আগের তালিকার ১৬০টির সঙ্গে নতুন ১৩৫টি যোগ করে ২৯৫টি ওষুধকে ‘অত্যাবশ্যকীয়’ ঘোষণা করেছে সরকার। এ তালিকায় আরও দুয়েকটি ওষুধ যোগ হতে পারে। এসব ওষুধের খুচরা দামও সরকার নির্ধারণ করে দেবে বলে জানিয়েছে। সরকারনির্ধারিত এ দামেই এসব ওষুধ বিক্রি করতে হবে সারা দেশে।

‘অত্যাবশ্যকীয়’ ২৯৫ ওষুধের দাম বেঁধে দেবে সরকার

বিইআরসির সঙ্গে বৈঠক, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

০৮ জানুয়ারি ২০২৬

বৈঠকে ব্যবসায়ীরা তিনটি দাবি উত্থাপন করেন— সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করতে হবে, বিতরণ ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়াতে হবে, এবং এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহের নিশ্চয়তা দিতে হবে।

বিইআরসির সঙ্গে বৈঠক, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির খসড়া তৈরি হয়েছে: আসিফ নজরুল

০৮ জানুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আইন মন্ত্রণালয় জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির খসড়া তৈরি হয়েছে: আসিফ নজরুল

ভারতীয়দের পর্যটক ভিসা সেবা ‘সীমিত’ করল বাংলাদেশ

০৮ জানুয়ারি ২০২৬

এর আগে দিল্লির দূতাবাস ও আগরতলায় সহাকারী হাইকমিশনারের কার্যালয়ে ভিসা সেবা বন্ধ করে বাংলাদেশ। এখন কেবল গুয়াহাটির সহকারী হাইকমিশনারের কার্যালয় থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু থাকল।

ভারতীয়দের পর্যটক ভিসা সেবা ‘সীমিত’ করল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের মিশিগানে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ

০৮ জানুয়ারি ২০২৬

হ্যামট্র্যামিক সিটির জোসেফ ক্যাম্পাও ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাবটি সম্প্রতি সিটি কাউন্সিল অনুমোদন দেয়। প্রবাসীদের মতে, এটি কেবল একটি সড়কের নতুন পরিচয় নয়, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের এক আন্তর্জাতিক দলিল।

যুক্তরাষ্ট্রের মিশিগানে খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ

তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আদেশ আদালতের

০৮ জানুয়ারি ২০২৬

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার গাজীপুরের জুলাইযোদ্ধা তাহারিমা জান্নাত সুরভীর বয়স সংক্রান্ত বিভ্রান্তির ঘটনায় মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন আদালত। তদন্তে গাফিলতি ও অদক্ষতার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে এ আদেশ দেওয়া হয়

তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আদেশ আদালতের

দুর্নীতি বন্ধে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি, বিশেষ বিজ্ঞপ্তি জারি

০৮ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা, কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং সততা নিশ্চিত করার বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

দুর্নীতি বন্ধে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি, বিশেষ বিজ্ঞপ্তি জারি

এলপিজির ভ্যাট-ট্যাক্স পুনর্নির্ধারণ, এলসি সহজীকরণের উদ্যোগ

০৮ জানুয়ারি ২০২৬

চলমান সংকটের মধ্যে বৃহস্পতিবার (৮ জানুয়রি) জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। চিঠিতে এলপিজিকে ‘গ্রিনফুয়েল’ হিসেবে বিবেচনা করে কর কাঠামো পুনর্বিন্যাসের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

এলপিজির ভ্যাট-ট্যাক্স পুনর্নির্ধারণ, এলসি সহজীকরণের উদ্যোগ

ভালুকায় লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া ইয়াছিন গ্রেপ্তার

০৮ জানুয়ারি ২০২৬

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় ‘নেতৃত্ব’ দেওয়া ইয়াছিন আরাফাত (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভালুকায় লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া ইয়াছিন গ্রেপ্তার

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ডে বড় পরিবর্তন: মিলবে ঘরে বসেই

০৮ জানুয়ারি ২০২৬

আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এ। আবেদনকালে অফিসের প্যাডে করা আবেদনের কপি, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ডে বড় পরিবর্তন: মিলবে ঘরে বসেই

প্রবাসী ভোটারদের জন্য সোয়া ৭ লাখ পোস্টাল ব্যালট পাঠাল ইসি

০৮ জানুয়ারি ২০২৬

ইসি কর্মকর্তারা জানান, সর্বোচ্চ ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে ২ লাখ ২৩ হাজার ৯৪৩ জন প্রবাসীর কাছে। এ ছাড়া মালয়েশিয়ায় ৮৩ হাজার ৮২৭ জন এবং কাতারে ৭৪ হাজার প্রবাসীর কাছে ব্যালট পৌঁছেছে।

প্রবাসী ভোটারদের জন্য সোয়া ৭ লাখ পোস্টাল ব্যালট পাঠাল ইসি

এবার পাতানো নির্বাচন হবে না : সিইসি

০৮ জানুয়ারি ২০২৬

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না।

এবার পাতানো নির্বাচন হবে না : সিইসি

জ্বালানি গবেষণা ইনস্টিটিউশন গড়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

০৮ জানুয়ারি ২০২৬

এ মহাপরিকল্পনার লক্ষ্য হলো দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশগত দায়বদ্ধতার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও টেকসই প্রাথমিক জ্বালানি ও বিদ্যুৎ নিশ্চিত করা।

জ্বালানি গবেষণা ইনস্টিটিউশন গড়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

০৭ জানুয়ারি ২০২৬

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন, ‘স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে। এদের একজন মারা গেছেন। তাদের বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে।’

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

তৃতীয় দিনে ইসিতে আপিলের আবেদন ১৩৩টি

০৭ জানুয়ারি ২০২৬

এবার নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং অফিসাররা। এতে এখন পর্যন্ত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে।

তৃতীয় দিনে ইসিতে আপিলের আবেদন ১৩৩টি