এদিন সন্ধ্যায় আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন রমনা থানার পরিদর্শক আবু আনসারি। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যরা হলেন- সহসভাপতি জাকির উদ্দিন আহমেদ আরিফ, এবিএস চৌধুরী ওয়াজেদ ও মো. মোহসীন, যুগ্ম সম্পাদক ইফতেখার হোসেন রানা ও মো. ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ ফয়েজ আহমেদ, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর হোসেন নবীন, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মৌসুমী বেগম, মহিলা
আলোচনায় বক্তারা প্লাস্টিক পণ্যের নানা ধরনের ক্ষতিকর দিক তুলে ধরেন। জলাবদ্ধতা, ফসলহানি, জলজ প্রাণীদের জীবন বিপন্ন ইত্যাদি সংকটের জন্য তারা প্লাস্টিকের ব্যবহারকে দায়ী করেন। পৃথিবীর বিভিন্ন দেশে প্লাস্টিক ব্যবহার বন্ধ হয়েছে কেন সেসবের উদাহরণ দেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এ কাজটি হাতে নিয়েছে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ। বাংলা একাডেমির ভাষাশহীদ মুক্তমঞ্চ থেকে সেটি ৫৬ হাজার বর্গমাইলে ছড়িয়ে যাবে-আশা করি। এটাই সময়। কারণ আমাদের সংগ্রাম ছিল সাম্প্রদায়িক গোষ্ঠী, স্বৈরাচার গোষ্ঠীর বিরুদ্ধে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় জাতীয় কবিতা পরিষদ সংগ্রাম শুরু ক
আইডিইবি’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এ কে এম এ হামিদের সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রেজওয়ান আহাম্মদ তৌফিক। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শামসুর রহমান।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল। সংঘবদ্ধ এক আক্রমণে বাংলাদেশ লিড নেয়। ২৪ মিনিটে সাথী মুন্ডার দারুণ এক মুভে থ্রু বল ঠেলে দেন বক্সের ভেতরে। গোল বাঁচাতে নেপালের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে এসেও বলের নাগাল পাননি। বাংলাদেশের ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি দ্রুতগতিতে বক্সে প্রবেশ করে প্
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে গাউসুল আজম মার্কেটের একটি দোকানে লাগা আগুন নির্বাপণ করা হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি কাজ করে আগুন নির্বাপণ করেছে।
এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
চিঠিতে ২৯ ফেব্রুয়ারি ঢাকার গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আন্তরিক শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
বরিশাল দলের সিনিয়র খেলোয়াড়দের আমন্ত্রণে ভিডিও কলে যুক্ত হয়ে ট্রফি জেতার জন্য দলের খেলোয়াড়দের জন্য ২০ লাখ টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছেন তানভীর এ মিশুক। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের দাবির পরিপ্রেক্ষিতে বিশাল অঙ্কের এই অর্থ পুরস্কারের ঘোষণা দেন নগদ সিইও।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার মনে হয়, রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কে আরও বেশি সতর্ক হওয়া উচিত। সামান্য একটি ভুলের জন্য ৪৬টি প্রাণ চলে গেল। এর থেকে মর্মান্তিক আর কিছু হতে পারে না। আমি মনে করি, এর বিরুদ্ধে অভিযান চলা উচিত এবং চলবে।
আসলে বৃহস্পতির আসলে ভূ-পৃষ্ঠের মতো নিরেট কোনো পৃষ্ঠই নেই। পুরো বৃহস্পতি গ্যাসীয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শহর থেকে অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে কুমিলা-সিলেট মহাসড়ক হয়ে খাঁটিহাতার দিকে যাচ্ছিল। পথিমধ্যে উত্তর সুহিলপুর সড়কের পাশে যাত্রীর জন্য দাঁড়ায়। এ সময় একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আব্দুল হাই মারা যান। এ সময় আহত হন তিন যাত্রী। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশ
নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের আবদুর রহমান হাওলাদার ৫ হাজার ৮০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত নীল প্যানেলের খোরশেদ মিয়া আলম পেয়েছেন ২ হাজার ৬৯৩ ভোট।
১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি
সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য ২ মার্চ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এই ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে গ্রিন কজি কটেজ নামের সাততলা ওই ভবনের দ্বিতীয় তলায় কাচ্চিভাই রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত। আগুন লাগার কিছু সময় পরই একটি গ্যাস সিলেন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুন ভয়াবহ রূপ ধারণ করে। ২ ঘণ্টার চেষ্টা চালিয়ে সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।