ঢাকা আইনজীবী সমিতি : ২৩ পদের ২১টিতে সাদা প্যানেলের জয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সভাপতি আবদুর রহমান হাওলাদার (বাঁদিকে) ও সাধারণ সম্পাদক আনোয়ার সাহাদাত শাওন। ছবি: সংগৃহীত

ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ কার্যকরী কমিটি নির্বাচনে ২৩টি পদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২১টি পদে জয় পেয়েছে।

শনিবার (২ মার্চ) ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচনী ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল।

নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের আবদুর রহমান হাওলাদার ৫ হাজার ৮০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত নীল প্যানেলের খোরশেদ মিয়া আলম পেয়েছেন ২ হাজার ৬৯৩ ভোট।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে আনোয়ার সাহাদাত শাওন ৪ হাজার ৩৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের সৈয়দ নজরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ১৭৭ ভোট।

এর আগে গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনে ২১ হাজার ২০৮ ভোটারের মধ্যে ৯ হাজার ৬৯০ আইনজীবী ভোট প্রদান করেন। দুটি প্যানেলের মোট ৪৬ জন প্রার্থী ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সম্পাদকীয় ১১টি পদের সবগুলোতে সাদা প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। এদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. ওমর ফারুক, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মাসরাত আলী, সহসাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম, অফিস সম্পাদক পদে সরোয়ার জাহান, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াছমিন জয়লাভ করেছেন।

এছাড়া ১০টি সদস্য পদে জয়লাভ করেছেন- হাফিজ আল মামুন, শাহীন আহমেদ রুপম, ইমরান হাসান, কাজী হুমায়ুন কবির, এমদাদুল হক, আনোয়ার হোসেন চাঁদ, গাজী তানজিল আহমেদ, মাহমুদুল হাসান, সুমন আহমেদ ও আব্দুর রহমান মিয়া। এদের মধ্যে আনোয়ার হোসেন চাঁদ ও গাজী তানজিল আহমেদ নীল প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

৭ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

৯ ঘণ্টা আগে

ফুটবলমঞ্চে দেশের গৌরব— বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’

নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।

৯ ঘণ্টা আগে