ইস্ট ওয়েস্টে প্লাস্টিক দূষণ নিয়ে সচেতনতা মূলক অনুষ্ঠান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী প্লাস্টিক দূষণ বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

শনিবার রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজধানীর পাঁচটি স্কুলের খুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আয়োজেনের মধ্যে ছিল পরিবেশ বিষয় আলোচনা, কুইজ, ছবি আঁকা, সচেতনতা মূলক স্টল, ভিডিও প্রদর্শনী ইত্যাদি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি, সৈয়দ মঞ্জুর এলাহী, বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক শামস রহমান, কোষাধ্যক্ষ, ইশফাক ইলাহি চৌধুরী, প্রথম আলোর যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, ঢাবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জেসমিন এবং অধ্যাপক ড. গাউসিয়া চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি ড. সুরাইয়া নাসরিন।

আলোচনায় বক্তারা প্লাস্টিক পণ্যের নানা ধরনের ক্ষতিকর দিক তুলে ধরেন। জলাবদ্ধতা, ফসলহানি, জলজ প্রাণীদের জীবন বিপন্ন ইত্যাদি সংকটের জন্য তারা প্লাস্টিকের ব্যবহারকে দায়ী করেন। পৃথিবীর বিভিন্ন দেশে প্লাস্টিক ব্যবহার বন্ধ হয়েছে কেন সেসবের উদাহরণ দেন।

তাদের মতে, বাংলাদেশের মানুষের মধ্যে প্লাস্টিক বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। সেজন্য এদেশের মানুষকে প্রতিনিয়ত নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই, স্কুলের শিক্ষার্থীদের প্লাস্টিক পণ্য ব্যবহার কমিয়ে আনতে পরিবার থেকেই ভূমিকা রাখা এবং বড় হয়ে এ বিষয়ে আরও বিশদভাবে কাজ করা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

৭ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

৯ ঘণ্টা আগে

ফুটবলমঞ্চে দেশের গৌরব— বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’

নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।

৯ ঘণ্টা আগে