অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ

নেপালকে হারিয়ে সাফ শুরু বাংলাদেশের

ক্রীড় ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে চেসাল স্টেডিয়ামে বাংলাদেশ ২-০ গোলে স্বাগতিক নেপালকে হারিয়েছে। ম্যাচের উভয় গোলই হয়েছে প্রথমার্ধে।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল। সংঘবদ্ধ এক আক্রমণে বাংলাদেশ লিড নেয়। ২৪ মিনিটে সাথী মুন্ডার দারুণ এক মুভে থ্রু বল ঠেলে দেন বক্সের ভেতরে। গোল বাঁচাতে নেপালের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে এসেও বলের নাগাল পাননি। বাংলাদেশের ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি দ্রুতগতিতে বক্সে প্রবেশ করে প্লেসিংয়ে গোল করেন।

৫ মিনিট পর সেই প্রীতিই ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের বাম দিকে বল নিয়ে আক্রমণে ছিলেন বাংলাদেশের আলফি। নেপালের গোলরক্ষক তাকে বাধা দিতে গিয়ে ফেলে দেন। ফলে পেনাল্টির বাঁশি বাজাতে কার্পণ্য করেননি রেফারি। স্পট কিক থেকে বাংলাদেশকে ২-০ গোলের লিড এনে দেন প্রীতি।

বিরতির পর স্বাগতিক নেপাল ম্যাচে ফেরার চেষ্টা চালায়। যদিও বাংলাদেশের রক্ষণ দুর্গে কাঁপন ধরানোর মতো তেমন আক্রমণ করতে পারেনি নেপাল। ৬২ মিনিটে আরিফার ক্রসে সুরভী প্রীতির প্লেসিং করা বল জালের পাশে লেগে হ্যাটট্রিক বঞ্চিত হন।

সাফ অ-১৬ টুর্নামেন্টে চার দল অংশগ্রহণ করছে। এক ম্যাচ শেষে সমান তিন পয়েন্ট করে অর্জন করেছে ভারত ও বাংলাদেশ। ৫ মার্চ বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। চার দল তিন ম্যাচ করে খেলার পর শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

৭ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

৯ ঘণ্টা আগে

ফুটবলমঞ্চে দেশের গৌরব— বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’

নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।

৯ ঘণ্টা আগে