বিপিএলে চ্যাম্পিয়ন বরিশালের জন্য নগদের ২০ লাখ টাকার পুরস্কার

ক্রীড় ডেস্ক

তামিম ইকবালের নেতৃত্বে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতে নিল ফরচুন বরিশাল। আর ট্রফি নিয়ে দল যখন উল্লাস করছে, সেই সময় তামিমদেরই আহ্বানে শিরোপা জয়ের উৎসবে যোগ দেন নগদ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক।

বরিশাল দলের সিনিয়র খেলোয়াড়দের আমন্ত্রণে ভিডিও কলে যুক্ত হয়ে ট্রফি জেতার জন্য দলের খেলোয়াড়দের জন্য ২০ লাখ টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছেন তানভীর এ মিশুক। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের দাবির পরিপ্রেক্ষিতে বিশাল অঙ্কের এই অর্থ পুরস্কারের ঘোষণা দেন নগদ সিইও।

বরিশাল বেশ কয়েকবার ফাইনালে গিয়েও এর আগে শিরোপা জিততে পারেনি। এবারও তাদের নিয়ে কোনো হইচই ছিল না। বরং তাদের ‘বুড়োদের দল’ হিসেবেও বলেছে অনেকে। তবে টুর্নামেন্ট শুরু হতেই সব আলোচনা বদলে দিয়েছেন তাঁরা। প্রবল দাপট দেখিয়ে উঠে এসেছেন তাঁরা ফাইনালে। ফাইনালের হট ফেবারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে ট্রফি জিতে নেয় দক্ষিণের এই দলটি।

চ্যাম্পিয়ন হওয়ার পরেই আত্মহারা আনন্দে মেতে ওঠে বরিশাল। সেখান থেকে ভিডিও কলে তানভীর এ মিশুককে যুক্ত করেন দলের অধিনায়ক তামিম ইকবাল। তানভীরও তামিম এবং তার দলকে শুভেচ্ছা জানান এবং অর্থ পুরস্কারের ঘোষণা দেন। ঘোষণার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন দলের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার বয়ে যায়।

দল হিসেবে বরিশালের সঙ্গে সরাসরি কোনো সংশ্লিষ্টতা না থাকলেও এই দলেরই অধিনায়ক তামিম ইকবাল বেশ কয়েক বছর ধরে নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তা ছাড়া মুশফিকুর রহিম যুক্ত আছেন নগদ ইসলামিকের সঙ্গে। মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজও নানাভাবে নগদের প্রচারের জন্য কাজ করছেন। মূলত নগদের উদ্ভাবনী শক্তি এবং চমকপ্রদ সেবা দেশসেরা তারকাদের নগদের ডেরায় ভিড়িয়েছে। তা ছাড়া এবারের আসরের ‘পাওয়ার্ড বাই’ ক্যাটাগরিতে বিপিএলের সঙ্গে যুক্ত ছিল নগদ।

অর্থ পুরস্কার পাওয়ার পর তামিম ইকবাল বলেন, ‘দেশের ক্রিকেটের জন্য নগদ এবং তানভীর ভাইয়ের সব সময়ই একটি বাড়তি মমত্ববোধ আছে। নানাভাবে নগদ ও তানভীর তাঁদের এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। ২০ লাখ টাকার এই উপহারকে আমরা আমাদের দেওয়া অনন্য সম্মান হিসেবে গ্রহণ করছি এবং তানভীর ভাইয়ের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে এ-ও প্রত্যাশা করছি, নগদ এবং প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে তানভীর ভাই সাফল্যের চূড়ায় আরোহণ করবেন।’

একই সময় নগদ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুকও চ্যাম্পিয়ন বরিশাল দলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘ক্রিকেট সব সময় বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে ধারণ করা অনন্য ভালোবাসার জায়গা। আর আমরাও যেহেতু বাংলাদেশকে হৃদয়ে ধারণ করি, ফলে ঘুরেফিরে আমাদেরও ক্রিকেট আর ক্রিকেটারদের কাছেই আসতে হয়। আমি প্রত্যাশা করি—তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ বা মিরাজরা আমাদের দেশকে যেভাবে একের পর এক সাফল্য উপহার দিয়েছে, তারই ধারাবাহিকতায় সামনের দিনেও ক্রিকেট বিশ্বে বাংলাদেশ অনন্য একটি অবস্থান পাবে।’

ফাইনালে আগে ব্যাট করা কুমিল্লা ৬ উইকেটে ১৫৪ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। অধিনায়ক তামিম ইকবাল ২৬ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। তামিম টুর্নামেন্টেরই সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এর আগে প্লে অফে তাদের নায়ক ছিলেন মুশফিকুর রহিম। আরেক সিনিয়র মাহমুদউল্লাহরও দারুণ কেটেছে টুর্নামেন্ট।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

৭ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

৯ ঘণ্টা আগে

ফুটবলমঞ্চে দেশের গৌরব— বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’

নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।

৯ ঘণ্টা আগে