প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হককে নিম্নে বর্ণিত শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।
শাহীন আনাম বলেন, ‘সরকারি-বেসরকারি পর্যায়ে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর মাধ্যমে নারীর অগ্রগতি নিশ্চিত করার ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষমতায়ন পূর্বশর্ত বলে বিবেচিত হয়। কিন্তু নারীর ক্ষমতায়নের স্বার্থে বিনিয়োগকে শুধু আর্থিক দৃষ্টিকোণ থেকে বিচার করা ঠিক হবে না। নারীর যাপিত জীবন, স্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতার মা
এ ছাড়া আগামীকাল মঙ্গলবার অর্থাৎ রোজার প্রথম দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আর রোজার দ্বিতীয় দিন বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া রাতে সামান্য বাড়তে পারে।
গত ৬-৭ মার্চ ভোটগ্রহণ শেষে ৭ মার্চ রাত থেকে ভোট গণনা শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীর সমর্থকদের সঙ্গে নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্যদের মারধর-হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়।
জানাজার আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলালকে গার্ড অব অনার প্রদান করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর বনানী কবরস্থানে ইহসানুল করিম হেলালের আরেক দফা জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।
১৬ এপ্রিল পর্যন্ত ড. ইউনূস জামিনে থাকবেন। ওইদিন তিনিসহ ৪ জনকে ফের হাজির হতে হবে। আদালত আরও বলেন, ১৬ এপ্রিল আপিল শুনানির দিন ধার্য করা হলো। একই সঙ্গে শ্রম আদালত থেকে পাঠানো মামলার এলসিআর গ্রহণ করা হলো।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক বলেন, জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রীর সভাপতিত্বে আজ বাদ মাগবির রমজান মাসের শুরুর তারিখ ঠিক করতে বৈঠকে বসছেন।
বৃষ্টিদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বনগ্রামে। ঢাকায় এসে বৃষ্টি নিজের নাম বদলে হয়ে যান অভিশ্রুতি শাস্ত্রী। তিনি একটি অনলাইন নিউজ পোর্টালে অভিশ্রুতি নাম নিয়েই কাজ করতেন।
সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে দেশটিতে রোজা পালন শুরু হয়েছে। এ খবরে চাঁদপুর, নোয়াখালী ও ফরিদপুরের বিভিন্ন গ্রামে রোজা পালন শুরু হয়।
সূর্য উৎতপ্ত হয়, কারণ এর ভেতর নিউক্লিয়ার বিক্রিয়া সংঘটিত হচ্ছে। সূর্যের ভেতর অসংখ্য হাইড্রোজেন আর হিলিয়াম পরমাণু আছে।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, শুধু উঁচু উঁচু ভবন এবং ফ্লাইওভার নির্মাণই যথেষ্ট উন্নয়ন নয়, বরং শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটানো সত্যিকারের উন্নয়ন। অনুষ্ঠানে তিনি মেধা বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।
এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (১০ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
সম্মেলনে উঠে আসা নারী প্রার্থীদের জামানত বাজেয়াপ্তের বিধান বাতিলের প্রস্তাব সমর্থন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গণমাধ্যমকে এক্ষেত্রে যুক্ত করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনুষ্ঠানে আসার সময় কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেছি। সেগুলোতেও কিছু অসংগতি রয়েছে। দ্রুত সমাধান করে দেওয়া হবে।
ফাইনালটা হয়েছে ফাইনালের মতো। টান টান উত্তেজনা। শুরুতে ভারত এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়েছে। নির্ধারিত সময়ে স্কোর ১-১ সমতায় থাকায় ম্যাচ সরাসরি চলে যায় টাইব্রেকারে।
আজ রোববার (১০ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।