প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রীর পরিচয় শনাক্ত হয়েছে। বাবা সবুজ শেখ ওরফে শাবলুল আলম ও মা বিউটি খাতুনের ডিএনএ নমুনার সঙ্গে তাঁর ডিএনএ মিলেছে। পরীক্ষা শেষে রোববার (১০ মার্চ) রাতে সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি একেএম নাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিআইজি নাহিদুল ইসলাম জানান, বৃষ্টি ছাড়াও ডিএনএ পরীক্ষার মাধ্যমে বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত আরেকজনের লাশের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুল ইসলাম। গত শনিবার তাদের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতে পেয়েছে সিআইডি।
বৃষ্টিদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বনগ্রামে। ঢাকায় এসে বৃষ্টি নিজের নাম বদলে হয়ে যান অভিশ্রুতি শাস্ত্রী। তিনি একটি অনলাইন নিউজ পোর্টালে অভিশ্রুতি নাম নিয়েই কাজ করতেন।
গত ২৯ ফেব্রুয়ারি ওই আগুনের ঘটনায় বৃষ্টি ওরফে অভিশ্রুতি মারা যাওয়ায় তাঁর পরিচয় নিয়ে শুরু হয় টানাটানি। খবর পেয়ে গ্রামের বাড়ি থেকে বাবা সবুজ শেখ ছুটে আসেন ঢাকা মেডিকেল কলেজ মর্গে। শনাক্ত করেন মেয়ের লাশ। কিন্তু বৃষ্টি, নাকি অভিশ্রুতি– এ নিয়ে জটিলতা হওয়ায় সন্তানের লাশ দেওয়া হয়নি তাঁকে। লাশ রাখা হয় মর্গে। পরিচয় নিশ্চিত হতে সবুজ ও তাঁর স্ত্রীর ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি ফরেনসিক বিভাগ। অবশেষে ঘটনার ১০ দিন পর ডিএনএ পরীক্ষায় তাঁর পরিচয় শনাক্ত হলো।
এদিকে রোববার রাত পর্যন্ত বৃষ্টির লাশ হস্তান্তর প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে পরিবারকে কিছু জানানো হয়নি বলে জানান তাঁর চাচাতো ভাই টিটু হোসেন। তিনি বলেন, বৃষ্টির বাবা মেয়ের লাশ বুঝে নিতে অপেক্ষায় আছেন। তবে এখনও পুলিশ আমাদের কিছুই জানায়নি।
এ বিষয়ে ডিআইজি নাহিদুল ইসলাম বলেন, যেহেতু পরিচয় শনাক্ত হয়েছে, এখন আমরা মরদেহ হস্তান্তর করে দেব। লাশ দুটি বর্তমানে মর্গে আছে।

সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা নির্বাচনের আগে প্রায় সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করেছিলাম। আগেও বলেছি, আজও বলছি— আমরা যে জুলাই সনদে সই করেছিলাম, সেই জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ।
১৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও সরকারের প্রথম বাজেট অধিবেশন শেষ হয়েছে। ২৬ কার্যদিবসের এই অধিবেশনে বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়েছে ১৪ কার্যদিবসে। সরকারি দলের ২০০ জনসহ মোট ৩১৬ জন সংসদ সদস্য এ আলোচনায় অংশ নেন। এ অধিবেশনে সরকারি বিল পাস হয়েছে ১০টি।
১৩ ঘণ্টা আগে
সরকারপ্রধান বলেন, সবগুলোকে একসময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই। সে জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি— পর্যায়ক্রমিকভাবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির কার্ড— সবকিছু আমরা ‘ইউনিভার্সাল কার্ড’ নামে একটি কার্ডের ভেতরে নিয়ে আসব।
১৪ ঘণ্টা আগে
পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
১৪ ঘণ্টা আগে